1. bangladeshdainik99@gmail.com : বাংলাদেশ দৈনিক : বাংলাদেশ দৈনিক
  2. mahmudunnabiatik@gmail.com : Md. Mahmudunnabi Atik : Md. Mahmudunnabi Atik
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে তাঁতী দলের ফেস্টুন ছিঁড়ে ফেলায় নিন্দার ঝড় কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অপরাজেয় বাংলাদেশের আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট এর আওতায় নিয়োগকর্তা ও শ্রমিক সংগঠনের অংশগ্রহণে ত্রৈমাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে মাদক ব্যাবসায়ী কিশোর গ্যাং সম্রাট মারুফ পুলিশের অভিযানে গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যারিস্টার জাইমা রহমানের ছবি বিকৃতি করে ফেস বুকে পোস্ট নাগেশ্বরী থানায় জিডি অপরাজেয় বাংলাদেশ এর আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নাগেশ্বরীর ডাকনীরপাঠ বাজারে গোশত বিক্রি নিয়ে জটিলতার শান্তিপূর্ণ সমাধান, অপপ্রচারে ফের উত্তেজনার আশঙ্কা চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে নাগেশ্বরীতে আলোচনা সভা ও সমাবেশ নাগেশ্বরীতে উত্তরা ফিলিং ষ্টেশনের মালিক আওয়ামীলীগ নেতার জালিয়াতি ও দূর্নীতি

দীর্ঘ ১৭ বছর পর প্রিয় মাতৃভূমিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

  • তারিখ : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
Oplus_131072
 মাতৃভূমিতে ১৭ বছর পর ফিরেছেনবাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁকে স্বাগত জানাতে রাজধানীতে এসেছন লাখ লাখ মানুষ। দেপ্রিয়শে ফিরেই গণসংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন তিনি। তারেক রহমানের বক্তব্যে ফুটে উঠেছে তার দেশ গড়ার-পরিকল্পনা। এসেছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের কথাও।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিটে সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান বলেছেন, “আই হ্যাভ অ্যা প্ল্যান।”অর্থাৎ, আমার একটি পরিকল্পনা আছে।এদিন দুপুর সাড়ে ১২টার দিকে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর পর বিমানবন্দর থেকে সড়কপথে তিনি একটি বিশেষ বাসে করে ৩০০ ফিটের উদ্দেশে রওনা দেন। সেখানে তার জন্য প্রস্তুত ছিল সংবর্ধনা মঞ্চ। বাসে করে ৩ ঘণ্টা ১৫ মিনিট পর মঞ্চে পৌঁছান বিএনপির এই শীর্ষ নেতা

বিসমিল্লাহির রাহমানির রাহিম উচ্চারণের মধ্যে দিয়ে বক্তব্য শুরু করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন,“প্রিয় বাংলাদেশ, মঞ্চে উপস্থিত প্রিয় মুরুব্বিবর্গ, জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা এবং মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশ থেকে যারা এই অনুষ্ঠান দেখছেন, প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম।”

মার্টিন লুথার কিংয়ের ঐতিহাসিক বক্তব্য স্মরণ করে তারেক রহমান বলেন, “আই হ্যাভ অ্যা প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি।“ এই পরিকল্পনা বাস্তবায়নে দেশের প্রতিটি মানুষের সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, আজ তিনি রাব্বুল আলামিনের দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া জানাতে চান। রাব্বুল আলামিনের অশেষ রহমত ও দেশবাসীর দোয়ায় তিনি আবার তার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছেন।তারেক রহমান বলেন, “আমরা যে ধর্মেরই হই, যে শ্রেণিরই হই, যে দলেরই রাজনৈতিক কর্মী হই বা নির্দলীয় মানুষ হই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

আবারও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আসুন, প্রিয় ভাই ও বোনেরা, সবাই মিলে আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। সবাই মিলে করব কাজ।” তারেক রহমান বলেন, “বাংলাদেশের এই প্রিয় মাতৃভূমি ১৯৭১ সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল। পরবর্তীতে ১৯৭৫ সালের পর ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদীদের হাত থেকে দেশকে রক্ষা করা হয়। এরপর ১৯৯০ সালে স্বৈরাচারের বিরুদ্ধে এ দেশের খেটে খাওয়া মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে আনে। কিন্তু, এরপরও ষড়যন্ত্র থেমে থাকেনি। ২০২৪ সালের ৫ আগস্ট আবারও ১৯৭১-এর মতোই ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক, গৃহবধূ, নারী-পুরুষ, মাদ্রাসার ছাত্রসহ দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় এবং যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার নিশ্চিত করতে চায়। আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার।”

তিনি বলেন, “এই দেশে পাহাড়ি মানুষ যেমন আছে, তেমনই সমতলের মানুষও আছে। মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান, হিন্দু—সব ধর্মের মানুষ এখানে বসবাস করে। সবাইকে নিয়ে এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন—একটি নিরাপদ বাংলাদেশ। যেখানে নারী, পুরুষ বা শিশু যে-ই হোক না কেন, নিরাপদে ঘর থেকে বের হয়ে আবার নিরাপদে ঘরে ফিরতে পারবে।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ বাংলাদেশ দৈনিক
ডিজাইন ও কারিগরী সহায়তায় আতিক