1. bangladeshdainik99@gmail.com : বাংলাদেশ দৈনিক : বাংলাদেশ দৈনিক
  2. mahmudunnabiatik@gmail.com : Md. Mahmudunnabi Atik : Md. Mahmudunnabi Atik
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে মাদক ব্যাবসায়ী কিশোর গ্যাং সম্রাট মারুফ পুলিশের অভিযানে গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যারিস্টার জাইমা রহমানের ছবি বিকৃতি করে ফেস বুকে পোস্ট নাগেশ্বরী থানায় জিডি অপরাজেয় বাংলাদেশ এর আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নাগেশ্বরীর ডাকনীরপাঠ বাজারে গোশত বিক্রি নিয়ে জটিলতার শান্তিপূর্ণ সমাধান, অপপ্রচারে ফের উত্তেজনার আশঙ্কা চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে নাগেশ্বরীতে আলোচনা সভা ও সমাবেশ নাগেশ্বরীতে উত্তরা ফিলিং ষ্টেশনের মালিক আওয়ামীলীগ নেতার জালিয়াতি ও দূর্নীতি অপরাজেয় বাংলাদেশ এর অংশ গ্রহণে নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত নাগেশ্বরী উপজেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুুষ্ঠিত নাগেশ্বরী উপজেলা জলবায়ু পরিষদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।

নাগেশ্বরীতে উত্তরা ফিলিং ষ্টেশনের মালিক আওয়ামীলীগ নেতার জালিয়াতি ও দূর্নীতি

  • তারিখ : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

বিশেষ প্রতিনিধি – নাগেশ্বরী  :

কুড়িগ্রামের নাগেশ্বরী মেসার্স  উত্তরা ফিলিং স্টেশনে পেট্টোল বিক্রিতে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।
 উপজেলা প্রশাসনের নির্দেশে  গতকাল শুক্রবার আশার মোড় উত্তরা ফিলিং স্টেশনে পেট্টোল বিতরণ করা হয়েছে। কিন্ত গাড়ীর তেল বিতরণ শেষ হওয়ার আগেই পাম্প বন্ধ করে দেয় মালিক পক্ষ ।
 এ খবর পেয়ে সাংবাদিকরা সরেজমিনে গিয়ে দেখতে পায়, আগে থেকে নির্ধারণ করা কিছু লোককে জেরিকেন ও মটর বাইকারকে গাড়ি লোড দিয়ে তেল দিচ্ছে আর এই সমস্ত তেল কালোবাজারে বিক্রি হচ্ছে। জানা গেছে কালোবাজারীদের সাথে পাম্পের ম্যানেজারের সঙ্গে সর্খতা রয়েছে। ফলে এই তেল তারা বাজারে বিক্রি করে ম্যানেজার সহ সংশ্লিষ্টরা টাকা ভাগ বাটোয়ারা করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।
উপস্থিত তেল নিতে গিয়ে হয়রানির স্বীকার আব্দুস ছালাম জানায়,দীর্ঘ লাইন অতিক্রম করে তিন শত টাকার তেল নিয়ে মিটারে মাপ দিয়ে দেখা যায় ৫০টাকার তেল কম রয়েছে। মিটারের কারচুপির মাধ্যমে এভাবে ঠকানো হচ্ছে ক্রেতাদেরকে।
কচাকাটার আব্দুর রশিদ,নেওয়াশী বাজারের মতিয়ার রহমান, খাপখাওয়ার আব্দুল জলিল জানায়,পাম্পে তেল থাকা সত্বেও ক্রেতাদেরকে তেল না দিয়ে পাম্প বন্ধ করে পরবর্তীতে বেশি দামে  কালো বাজারে বিক্রি করছে।
এছাড়াও অভিযোগ সুত্রে জানাগেছে, পাম্প মালিক ততকালীন  মুজিব নগরের কর্মচারী না হয়েও ভুয়া সার্টিফিকেট সংগ্রহ করে  তদবীরের মাধ্যমে সাবরেজিষ্টার হিসাবে চাকুরি নিয়ে,রাতারাতি ঘুষ ও দূর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার পাহাড় গড়েছে। তার দূর্নীতির কারনে দুদকে মামলাও হয়েছে কিন্ত তিনি আওয়ামীলীগ নেতা হওয়ার সুবাদে মোটা অংকের কালো টাকা বিনিময়ে সকল দূর্নীতি ধামাচাপা দিয়েছে বলে সুত্রে জানা গেছে। জানাগেছে আওয়ামীলীগ সরকারের প্রভাবশালী নেতা হওয়ায় বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করতে সে কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ জনগণকে সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলছে। এ ব্যাপারে পাম্পের ম্যানেজার সাংবাদিকদের সঠিক তথ্য দিতে পারেনি। আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলমের সাথে কথা বলার জন্য যোগাযোগ করারা পরেও পাওয়া যায়নি।
এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ বাংলাদেশ দৈনিক
ডিজাইন ও কারিগরী সহায়তায় আতিক