1. bangladeshdainik99@gmail.com : বাংলাদেশ দৈনিক : বাংলাদেশ দৈনিক
  2. mahmudunnabiatik@gmail.com : Md. Mahmudunnabi Atik : Md. Mahmudunnabi Atik
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে তাঁতী দলের ফেস্টুন ছিঁড়ে ফেলায় নিন্দার ঝড় কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অপরাজেয় বাংলাদেশের আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট এর আওতায় নিয়োগকর্তা ও শ্রমিক সংগঠনের অংশগ্রহণে ত্রৈমাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে মাদক ব্যাবসায়ী কিশোর গ্যাং সম্রাট মারুফ পুলিশের অভিযানে গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যারিস্টার জাইমা রহমানের ছবি বিকৃতি করে ফেস বুকে পোস্ট নাগেশ্বরী থানায় জিডি অপরাজেয় বাংলাদেশ এর আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নাগেশ্বরীর ডাকনীরপাঠ বাজারে গোশত বিক্রি নিয়ে জটিলতার শান্তিপূর্ণ সমাধান, অপপ্রচারে ফের উত্তেজনার আশঙ্কা চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে নাগেশ্বরীতে আলোচনা সভা ও সমাবেশ নাগেশ্বরীতে উত্তরা ফিলিং ষ্টেশনের মালিক আওয়ামীলীগ নেতার জালিয়াতি ও দূর্নীতি

নাগেশ্বরীতে তাঁতী দলের ফেস্টুন ছিঁড়ে ফেলায় নিন্দার ঝড়

  • তারিখ : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
Oplus_131072

 

শাহীন শহীদঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভায় পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা সম্বলিত ব্যানার ও ফেস্টুন রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি,মীর হাসান মাহমুদ লিমন বলেন,এই ফেস্টুন গুলোতে থাকা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি’র চেয়ারপারসন তারেক রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি সংবলিত অংশগুলো অত্যন্ত ঘৃণ্য ও বিদ্বেষপূর্ণভাবে বিনষ্ট করা হয়েছে। স্থানীয় রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্টের হীন উদ্দেশ্যে চালানো এই ন্যক্কারজনক কর্মকাণ্ডের প্রতিবাদে নাগেশ্বরী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে উপজেলাবাসীর প্রতি শুভেচ্ছা জানাতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল, নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার ও ফেস্টুন স্থাপন করা হয়। গত ১৭জুলাই ২০২৬ তারিখ দিনের বেলা পর্যন্ত নাগেশ্বরী পোস্ট অফিসের গেট সংলগ্ন অত্যন্ত যত্নসহকারে ফেস্টুনগুলো স্থাপন করা থাকলেও রাতের অন্ধকারে দুষ্কৃতকারীরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই ফেস্টুনগুলো ছিঁড়ে ফেলে। বিশেষ করে মহান জাতীয় নেতাদের ছবি সংবলিত অংশগুলো পরিকল্পিতভাবে বিনষ্ট করার বিষয়টি স্পষ্টতই একটি উসকানিমূলক রাজনৈতিক ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ বলে মনে করছেন উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের দায়িত্বশীল নেতারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগেশ্বরী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ৯৩৫, তারিখ: ১৮/০৭/২০২৬) দায়ের করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল, নাগেশ্বরী উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাওন আহম্মেদ লেবু। জিডিতে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানিয়ে অপরাধীদের দ্রুত চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন।এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা- হিল জামান জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় অপরাধীদের আইনের আওতায় আনা হবে। রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এমন অপকৌশল ও ন্যক্কারজনক কর্মকাণ্ড জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার করেছে। দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা প্রত্যাশা করেন অবিলম্বে এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করবেন।

 

এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ বাংলাদেশ দৈনিক
ডিজাইন ও কারিগরী সহায়তায় আতিক