1. bangladeshdainik99@gmail.com : বাংলাদেশ দৈনিক : বাংলাদেশ দৈনিক
  2. mahmudunnabiatik@gmail.com : Md. Mahmudunnabi Atik : Md. Mahmudunnabi Atik
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে মাদক ব্যাবসায়ী কিশোর গ্যাং সম্রাট মারুফ পুলিশের অভিযানে গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যারিস্টার জাইমা রহমানের ছবি বিকৃতি করে ফেস বুকে পোস্ট নাগেশ্বরী থানায় জিডি অপরাজেয় বাংলাদেশ এর আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নাগেশ্বরীর ডাকনীরপাঠ বাজারে গোশত বিক্রি নিয়ে জটিলতার শান্তিপূর্ণ সমাধান, অপপ্রচারে ফের উত্তেজনার আশঙ্কা চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে নাগেশ্বরীতে আলোচনা সভা ও সমাবেশ নাগেশ্বরীতে উত্তরা ফিলিং ষ্টেশনের মালিক আওয়ামীলীগ নেতার জালিয়াতি ও দূর্নীতি অপরাজেয় বাংলাদেশ এর অংশ গ্রহণে নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত নাগেশ্বরী উপজেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুুষ্ঠিত নাগেশ্বরী উপজেলা জলবায়ু পরিষদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।

নাগেশ্বরীতে মাদক ব্যাবসায়ী কিশোর গ্যাং সম্রাট মারুফ পুলিশের অভিযানে গ্রেফতার

  • তারিখ : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
Oplus_131072

 

কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ মো. মারুফ ইসলাম (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ০৬ মে- বুধবার দিবাগত রাতে নাগেশ্বরী পৌরসভার ০৫ নং ওয়ার্ডের  সাতানি পাড়ার  ইউক্যালিপটাস বাগান থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সুত্রে জানা যায়- নাগেশ্বরী থানার এসআই (নিঃ) নিরঞ্জন রায়ের নেতৃত্বে এসআই আহসান হাবিব আকাশ, এএসআই নির্মল চন্দ্র রায়, এএসআই মোঃ রবিউল ইসলামসহ পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১০:২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নাগেশ্বরী-ফুলবাড়ী গামী পাঁকা রাস্তার উত্তর পাশে জনৈক রফিকুল ইসলামের ইউক্যালিপটাস বাগানের ভেতর মাদক কেনাবেচা হচ্ছে। ​খবর পেয়ে পুলিশ রাত ১০:৩০ মিনিটে ওই বাগানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময়  মারুফ ইসলামকে হাতে-নাতে আটক করা হয়।মারুফ নাগেশ্বরী পৌরসভার সাতানী পাড়া এলাকার মো. আব্দুস সালামের পুত্র।
স্থানীয় সাধারণ সাক্ষী ও পুলিশ সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামির দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার পরিহিত জিন্স প্যান্টের বাম পকেট থেকে বায়ুরোধক পলিথিনে মোড়ানো ০৭ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে তার ডান পকেট থেকে মাদক বিক্রির নগদ ৬,৯৬০ টাকা উদ্ধার করে পুলিশ।  
পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মারুফ স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে স্থানীয় এলাকায় খুচরা ও পাইকারি বিক্রয় করে আসছিল। বিক্রয়ের উদ্দেশ্যেই সে ওই রাতে বাগানে অবস্থান করছিল।
​এ ঘটনায় এসআই (নিঃ) নিরঞ্জন রায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০ (ক) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করেন।  বৃহস্পতিবার সকালে যথাযথ আইনি প্রক্রিয়ায় আসামিকে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হবে। 
​নাগেশ্বরী থানা অফিস ইনচার্জ জানায়, মাদকের বিস্তার রোধে তাদের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে।
এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ বাংলাদেশ দৈনিক
ডিজাইন ও কারিগরী সহায়তায় আতিক