
শাহীন শহীদঃ
অপারাজেয় বাংলাদেশের আয়োজনে সিডা, সুইডেন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায়, নিয়োগ কর্তা ও শ্রমিক সংগঠনের অংশগ্রহণে ত্রৈমাসিক মতবিনিময় সভা নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম.খোদাদাদ হোসেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার
দক্ষতা উন্নয়ন, দারিদ্র বিমোচন, বৈষম্য নিরসনকল্পে গৃহীত পদক্ষেপসমূহ শুধু সেমিনার ও বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে আহ্বান জানান, তিনি আরো বলেন, সাহায্যের উপকরণ অর্থ না করে বিকল্প উপকরণ ব্যবহার করার সুপারিশ করেন।
অনুষ্ঠানে জানানো হয় ইয়োথ ইকোনোমিক ইমপাওয়ারমেন্ট (YEE) কমিটির উদ্দেশ্য হলো :কর্মের নিরাপত্তা ও স্বাস্থ্য সম্মত পরিবেশ নিশ্চিত করা,শ্রমঅধিকার ও কল্যাণ নিশ্চিত করা,যুবক ও যুব নারীর অংশ গ্রহণ বৃদ্ধি করা,শ্রমিক সংগঠন নিয়োগকর্তার মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা, কর্মের হয়রানি,সহিংসতা,শোষণ প্রতিরোধ করা,দক্ষতার উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা, শ্রম আইন ও নৈতিক কর্মপরিবেশ সৃষ্টি করা।
মতবিনিময় সভায় নাগেশ্বরী উপজেলার বিভিন্ন সংগঠনের উদ্যোক্তারা তাদের সমস্যাগুলো তুলে ধরেন, যেমন:মূলধনের স্বল্পতা, ব্যাংক ঋণের দুষ্প্রাপ্যতা, অকার্যকর শ্রম আইন, অনির্ধারিত কর্ম ঘন্টা,শ্রমঘূর্ণায়মান, পুরুষের অসহযোগিতা, সামাজিক বৈষম্য,নিরাপত্তাহীনতা , বাল্যবিবাহ,ইভটিজিং, জমি সংক্রান্ত বিরোধ, রাজনৈতিক প্রতিহিংসা , মাদক সেবন ইত্যাদি। এসব সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ন আহ্বায়ক জনাব ওমর ফারুক। নাগেশ্বরী উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জনাব আব্দুর রহমান,আব্দুর রাজ্জাক, নাগেশ্বরী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: সোহেলী পারভীন, নাগেশ্বরী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জনাব গোলাম মোস্তফা,নাগেশ্বরী উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক কামরুল হাসান।
নাগেশ্বরী উপজেলা পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ন আহ্বায়ক ওমর ফারুক বলেন, আমাদের সকলকে দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে, তবেই দেশের অর্থনীতির উন্নয়ন ও সমৃদ্ধি অর্জন সম্ভব।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলার পুরুষ ও নারী নিয়োগকর্তা ,ব্যবসায়ী, উদ্যোক্তা, নাগেশ্বরী উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিকবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অপরাজেয় বাংলাদেশের স্পেস টু লিড প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী শেখ আমিনা আক্তার।