শিশু-কিশোরদের বিকাশের লক্ষ্যে প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার ২ এপ্রিল বিকেলে সিলেটে শিশু কিশোরদের উপস্থিতিতে এই প্রতিভা অন্বেষণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।সিলেট জেলা স্টেডিয়াম থেকে একসঙ্গে দেশের ৬৪ জেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কর্মসূচি শুভ উদ্বোধন করেন। দেশের ক্রীড়াঙ্গনে উন্মোচন হয়েছে নতুন সম্ভাবনার দ্বার।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরা হয়। এরপর নতুন কুঁড়ি থিম সং পরিবেশন করা হয় এবং নতুন কুঁড়ি স্পোর্টসে অর্ন্তভুক্ত করা ৮টি খেলার প্রদর্শণী দেখানো হয়।
উল্লেখ্য, শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে ১৯৭৬ সালে যাত্রা শুরু করেছিল নতুন কুঁড়ি। বাংলাদেশ টেলিভিশনে আশির দশকের জনপ্রিয় এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক প্রতিভা উঠে আসে শিল্প অঙ্গনে। বহু বছর পর সেই পরিচিত নাম আবার ফিরে এসেছে, তবে এবার মঞ্চ নয়, সবুজ মাঠ-গালিচায়। যাত্রা শুরু হলো নতুন স্বপ্ন- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’এর।
সারা দেশে শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভা অন্বেষণে এই প্রতিযোগিতা শুরু হলো। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তুলে আনতে চায় সরকার। বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী এ কর্মসূচি বাস্তবায়ন করছে ক্রীড়া পরিদপ্তর, তত্ত্বাবধায়নে আছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।