1. bangladeshdainik99@gmail.com : বাংলাদেশ দৈনিক : বাংলাদেশ দৈনিক
  2. mahmudunnabiatik@gmail.com : Md. Mahmudunnabi Atik : Md. Mahmudunnabi Atik
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে তাঁতী দলের ফেস্টুন ছিঁড়ে ফেলায় নিন্দার ঝড় কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অপরাজেয় বাংলাদেশের আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট এর আওতায় নিয়োগকর্তা ও শ্রমিক সংগঠনের অংশগ্রহণে ত্রৈমাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে মাদক ব্যাবসায়ী কিশোর গ্যাং সম্রাট মারুফ পুলিশের অভিযানে গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যারিস্টার জাইমা রহমানের ছবি বিকৃতি করে ফেস বুকে পোস্ট নাগেশ্বরী থানায় জিডি অপরাজেয় বাংলাদেশ এর আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নাগেশ্বরীর ডাকনীরপাঠ বাজারে গোশত বিক্রি নিয়ে জটিলতার শান্তিপূর্ণ সমাধান, অপপ্রচারে ফের উত্তেজনার আশঙ্কা চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে নাগেশ্বরীতে আলোচনা সভা ও সমাবেশ নাগেশ্বরীতে উত্তরা ফিলিং ষ্টেশনের মালিক আওয়ামীলীগ নেতার জালিয়াতি ও দূর্নীতি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

  • তারিখ : সোমবার, ৬ জুলাই, ২০২৬
Oplus_131072

 

শাহীন শহীদঃ
উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে প্রথমবারের মতো কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে।
নাগেশ্বরী উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নাগেশ্বরী-এর আয়োজনে সোমবার বেলা ১১টায়  র‍্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে নাগেশ্বরী উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনাসভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার ভূমি বদরুজ্জামান রিশাদের সভাপতিত্বে এ সময় আলোচনাসভায় বক্তব্য রাখেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফুর রহমান কনক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, কৃষি কর্মকর্তা মো. শাহরিয়ার হোসেন, বিআরডিবি কর্মকর্তা গোলাম মোস্তফা, ওসি (তদন্ত) আতিকুর রহমান, নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নান, সাংবাদিক শাহীন শহীদ, সাংবাদিক রফিকুল ইসলাম সহ অনেকে।
এসময় বক্তারা উল্লেখ করেন, দেশে এবারই প্রথম জাতীয়ভাবে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপন করা হচ্ছে। সরকারের বিভিন্ন গ্রামীণ উন্নয়নমুখী উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির মাঠকর্মী ও সুবিধাভোগী সমবায়ী সদস্যরা উপস্থিত ছিলেন।
এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ বাংলাদেশ দৈনিক
ডিজাইন ও কারিগরী সহায়তায় আতিক