প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ৭:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৬, ১০:১৬ পি.এম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
শাহীন শহীদঃ
উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ'-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে প্রথমবারের মতো কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে।
নাগেশ্বরী উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নাগেশ্বরী-এর আয়োজনে সোমবার বেলা ১১টায় র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে নাগেশ্বরী উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনাসভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার ভূমি বদরুজ্জামান রিশাদের সভাপতিত্বে এ সময় আলোচনাসভায় বক্তব্য রাখেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফুর রহমান কনক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, কৃষি কর্মকর্তা মো. শাহরিয়ার হোসেন, বিআরডিবি কর্মকর্তা গোলাম মোস্তফা, ওসি (তদন্ত) আতিকুর রহমান, নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নান, সাংবাদিক শাহীন শহীদ, সাংবাদিক রফিকুল ইসলাম সহ অনেকে।
এসময় বক্তারা উল্লেখ করেন, দেশে এবারই প্রথম জাতীয়ভাবে 'জাতীয় পল্লী উন্নয়ন দিবস' উদযাপন করা হচ্ছে। সরকারের বিভিন্ন গ্রামীণ উন্নয়নমুখী উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির মাঠকর্মী ও সুবিধাভোগী সমবায়ী সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : শাহীন শহীদ
প্রধান কার্যালয় : ৪, মহাখালী, ঢাকা-১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি-৮০, রাস্তা-০১, পূর্ব শালবন, রংপুর।
ই-মেইল : info@bddainik.com
মোবাইল নম্বর: +8801345-887528
স্বত্ব © ২০২৫ বাংলাদেশ দৈনিক