1. bangladeshdainik99@gmail.com : বাংলাদেশ দৈনিক : বাংলাদেশ দৈনিক
  2. mahmudunnabiatik@gmail.com : Md. Mahmudunnabi Atik : Md. Mahmudunnabi Atik
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে মাদক ব্যাবসায়ী কিশোর গ্যাং সম্রাট মারুফ পুলিশের অভিযানে গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যারিস্টার জাইমা রহমানের ছবি বিকৃতি করে ফেস বুকে পোস্ট নাগেশ্বরী থানায় জিডি অপরাজেয় বাংলাদেশ এর আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নাগেশ্বরীর ডাকনীরপাঠ বাজারে গোশত বিক্রি নিয়ে জটিলতার শান্তিপূর্ণ সমাধান, অপপ্রচারে ফের উত্তেজনার আশঙ্কা চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে নাগেশ্বরীতে আলোচনা সভা ও সমাবেশ নাগেশ্বরীতে উত্তরা ফিলিং ষ্টেশনের মালিক আওয়ামীলীগ নেতার জালিয়াতি ও দূর্নীতি অপরাজেয় বাংলাদেশ এর অংশ গ্রহণে নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত নাগেশ্বরী উপজেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুুষ্ঠিত নাগেশ্বরী উপজেলা জলবায়ু পরিষদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।

ব্যারিস্টার জাইমা রহমানের ছবি বিকৃতি করে ফেস বুকে পোস্ট নাগেশ্বরী থানায় জিডি

  • তারিখ : শুক্রবার, ১ মে, ২০২৬
Oplus_131072

 

শাহীন শহীদঃ (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান  মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের ছবি বিকৃত করে  এক যুবকের সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ-প্রচারের অভিযোগে, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত (৩০ এপ্রিল ২০২৬) রাতে নাগেশ্বরী থানায় স্থানীয় বিএনপি নেতার পক্ষ থেকে এই অভিযোগ দায়ের করা হয়।
জিডি সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে ফেসবুকের একটি আইডি থেকে জাইমা রহমানের একটি ছবি এডিট বা বিকৃত করে পোস্ট করা হয়। বাদীর দাবি, উক্ত পোস্টে কুরুচিপূর্ণভাবে ছবি পরিবর্তন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে জাইমা রহমানের ব্যক্তিগত ও পারিবারিক সম্মানহানি করার চেষ্টা করা হয়েছে।
জিডিতে অভিযুক্ত ব্যক্তির নাম মো. রাসেল মামুন (৩২) হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কুড়ানি পাড়া গ্রামের মো. ফুলবর রহমান ডাক্তারের ছেলে। তার ফেসবুক আইডির একটি নির্দিষ্ট লিংকও প্রমান হিসেবে জিডিতে সংযুক্ত করা হয়েছে। সাধারণ ডায়েরির বাদী নাগেশ্বরী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. ওমর ফারুক জিডিতে উল্লেখ করেন, বিবাদী উদ্দেশ্যমূলকভাবে আমাদের নেতার কন্যার ছবি বিকৃত করে সৌন্দর্য নষ্ট ও মানহানিকর ঘটনা ঘটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের শীর্ষ নেতৃত্বের মান ক্ষুণ্ণ করার একটি অপপ্রয়াস। নিরাপত্তার স্বার্থে আমরা এই বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন করেছি।
নাগেশ্বরী থানার ডিউটি অফিসার মো. মাহমুদুল হাসান জিডিটি গ্রহণ করেন যার নম্বর- ১৬২২, তারিখ: ৩০/০৪/২০২৬। বিষয়টি নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ হিল জামান সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে এসআই (নিরস্ত্র) নিরঞ্জন রায়কে। থানা সূত্রে জানানো হয়েছে, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং সাইবার অপরাধের আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ বাংলাদেশ দৈনিক
ডিজাইন ও কারিগরী সহায়তায় আতিক