1. bangladeshdainik99@gmail.com : বাংলাদেশ দৈনিক : বাংলাদেশ দৈনিক
  2. mahmudunnabiatik@gmail.com : Md. Mahmudunnabi Atik : Md. Mahmudunnabi Atik
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরী উপজেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুুষ্ঠিত নাগেশ্বরী উপজেলা জলবায়ু পরিষদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত। নাগেশ্বরী উপেজেলা বিএনপি’র আহ্বায়কের নামে অপপ্রচার- নেতা কর্মীদের প্রতিবাদ কারা থাকছেন নতুন সরকারের মন্ত্রী সভায় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইউনিয়নে ইউনিয়নে চলছে বিএনপি’র প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানার নির্বাচনী জনসভা নাগেশ্বরীতে জামায়াতের নির্বাচনী জনসভায় এসে সমর্থন দিলেন গণ অধিকার পরিষদ প্রার্থী বিন ইয়ামিন মোল্লা কুুড়িগ্রাম ১ আসনে ইসলামের জন্য হাতপাখা মার্কায় ভোট চাইলেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম কুুড়িগ্রামের নাগেশ্বরী ও রাজারহাটে প্রতিপ‌ক্ষের আঘা‌তে ২ বৃ‌দ্ধের মৃত্যু : আটক ৫ “আমারে কম্বলডা দিয়ে উপকার করল্যা” নাগেশ্বরীতে Space to Lead Project–এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কুুড়িগ্রামের নাগেশ্বরী ও রাজারহাটে প্রতিপ‌ক্ষের আঘা‌তে ২ বৃ‌দ্ধের মৃত্যু : আটক ৫

  • তারিখ : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
Oplus_131072

 

 

শাহীন শহীদ – কুুড়িগ্রাম ঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী ও রাজারহাটে উপজেলায় পৃথক দুটি ঘটনায় জ‌মিজমা বি‌রোধ‌কে কেন্দ্র করে প্রতিপ‌ক্ষের ধাক্কায় দুই বৃ‌দ্ধের মৃত‌্যুর খবর পাওয়া গেছে। সোমবার (২৬ জানুয়ারি) নাগেশ্বরী উপ‌জেলার হাসনাবাদ ইউনিয়নের বানিয়াপাড়ায় ও রাজারহাট উপ‌জেলার উমরমজিদ ইউনিয়নের জয়দেব মালসাবাড়ী গ্রামে এ দু‌টি ঘটনা ঘটে।

পু‌লিশ ও স্থানীয় তথ্যে জানা যায় রাজারহাট উপজেলায় নিহত ব্যক্তির নাম মধু চন্দ্র শীল (৬২)। দীর্ঘদিন ধরে তার সঙ্গে প্রতিবেশী আবেদ আলীর পরিবারের জমির সীমানা নিয়ে বিরোধ চলে আস‌ছিল। সোমবার  বাড়ির সামনে গাছ লাগাতে গেলে আবেদ আলীর ছেলে আশরাফ আলী (৪৫) বাধা দেন। কথা কাটাকাটির একপর্যায়ে ধস্তাধস্তির সময় ধাক্কা খেয়ে মধু শীল পাশে নলকূপের পাকা অংশে পড়ে গুরুতর আহত হন। পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রধান অভিযুক্ত আশরাফ আলীকে আটক করেছে পুলিশ।

রাজারহাট থানার ওসি মো. আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রধান অভিযুক্ত‌কে আটক করা হয়েছে।

অন্যদিকে, নাগেশ্বরী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপ‌ক্ষের ধাক্কায় শহিদুল ইসলাম (৬৫) না‌মে এক বৃ‌দ্ধের মৃত‌্যু হ‌য়ে‌ছে। আজ সোমবার দুপুরে হাসনাবাদ ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পু‌লিশ জানায়, দীর্ঘদিন ধরে শহিদুল ইসলামের সঙ্গে তার বিমাতা ভাই মো. রফিকুল ইসলাম ও বোন মোছা. আলেয়া বেগমের জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার জ‌মি নি‌য়ে অনু‌ষ্ঠিত পা‌রিবা‌রিক বৈঠ‌কের একপর্যায়ে ধাক্কা দিলে শ‌হিদুল ইসলাম মাটিতে পড়ে অজ্ঞান হন এবং পরে ‌তার মৃত‌্যু হয়।

এ ঘটনায় মো. রফিকুল ইসলাম (৫০), মোছা. আলেয়া বেগম (৪০), মো. হযরত আলী (৫০) ও মো. রাব্বী মিয়াকে (২০) আটক করে‌ছে পু‌লিশ।

না‌গেশ্বর থানার এসআই অপূর্ব কুমার বর্মণ ব‌লেন-  ঘটনার স‌ঙ্গে জ‌ড়িত স‌ন্দে‌হে চারজন‌কে আটক করা হ‌য়ে‌ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ বাংলাদেশ দৈনিক
ডিজাইন ও কারিগরী সহায়তায় আতিক