1. bangladeshdainik99@gmail.com : বাংলাদেশ দৈনিক : বাংলাদেশ দৈনিক
  2. mahmudunnabiatik@gmail.com : Md. Mahmudunnabi Atik : Md. Mahmudunnabi Atik
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে তাঁতী দলের ফেস্টুন ছিঁড়ে ফেলায় নিন্দার ঝড় কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অপরাজেয় বাংলাদেশের আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট এর আওতায় নিয়োগকর্তা ও শ্রমিক সংগঠনের অংশগ্রহণে ত্রৈমাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে মাদক ব্যাবসায়ী কিশোর গ্যাং সম্রাট মারুফ পুলিশের অভিযানে গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যারিস্টার জাইমা রহমানের ছবি বিকৃতি করে ফেস বুকে পোস্ট নাগেশ্বরী থানায় জিডি অপরাজেয় বাংলাদেশ এর আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নাগেশ্বরীর ডাকনীরপাঠ বাজারে গোশত বিক্রি নিয়ে জটিলতার শান্তিপূর্ণ সমাধান, অপপ্রচারে ফের উত্তেজনার আশঙ্কা চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে নাগেশ্বরীতে আলোচনা সভা ও সমাবেশ নাগেশ্বরীতে উত্তরা ফিলিং ষ্টেশনের মালিক আওয়ামীলীগ নেতার জালিয়াতি ও দূর্নীতি

নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইউনিয়নে ইউনিয়নে চলছে বিএনপি’র প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানার নির্বাচনী জনসভা

  • তারিখ : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_131072

 

শাহীন শহীদঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ  নির্বাচনী জনসভায় সাধারণ জনগণ ধানের শীষ প্রতীকের স্লোগান ও সাইফুর রহমান রানার স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা।নাগেশ্বরী ও ভুরুঙ্গামারীর প্রতিটি ইউনিয়নে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আয়োজনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, আলহাজ্ব সাইফুর রহমান রানা তথা ধানের শীষ প্রতীকের সমর্থনে আয়োজিত এ জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও ভোটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল।
প্রত্যেকটি ইউনিয়নের জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, কুড়িগ্রাম জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, আলহাজ্ব সাইফুর রহমান রানা। এছাড়াও উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুন্নবী দুলাল, উপজেলা যুবদলের আহবায়ক নুরুজ্জামান হক, সাধারণ সম্পাদক আতিকুর রহমান লেবুসহ উপজেলা নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে সাইফুর রহমান রানা বলেন, “দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে জনগণ আজ ঐক্যবদ্ধ। ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের ঘরে-ঘরে গিয়ে কাজ করার  আহবান জানান তিনি।
বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আরও বলেন, “নাগেশ্বরী-ভুরুঙ্গামারী ও কচাকাটা অঞ্চলের সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তিনি কাজ করবেন।” তিনি জনগণের দোয়া ও সমর্থন কামনা করে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ বাংলাদেশ দৈনিক
ডিজাইন ও কারিগরী সহায়তায় আতিক