1. bangladeshdainik99@gmail.com : বাংলাদেশ দৈনিক : বাংলাদেশ দৈনিক
  2. mahmudunnabiatik@gmail.com : Md. Mahmudunnabi Atik : Md. Mahmudunnabi Atik
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে তাঁতী দলের ফেস্টুন ছিঁড়ে ফেলায় নিন্দার ঝড় কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অপরাজেয় বাংলাদেশের আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট এর আওতায় নিয়োগকর্তা ও শ্রমিক সংগঠনের অংশগ্রহণে ত্রৈমাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে মাদক ব্যাবসায়ী কিশোর গ্যাং সম্রাট মারুফ পুলিশের অভিযানে গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যারিস্টার জাইমা রহমানের ছবি বিকৃতি করে ফেস বুকে পোস্ট নাগেশ্বরী থানায় জিডি অপরাজেয় বাংলাদেশ এর আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নাগেশ্বরীর ডাকনীরপাঠ বাজারে গোশত বিক্রি নিয়ে জটিলতার শান্তিপূর্ণ সমাধান, অপপ্রচারে ফের উত্তেজনার আশঙ্কা চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে নাগেশ্বরীতে আলোচনা সভা ও সমাবেশ নাগেশ্বরীতে উত্তরা ফিলিং ষ্টেশনের মালিক আওয়ামীলীগ নেতার জালিয়াতি ও দূর্নীতি

“আমারে কম্বলডা দিয়ে উপকার করল্যা”

  • তারিখ : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
Oplus_131072

 

 

 

নাগেশ্বরী প্রতিনিধিঃ
“এবার শীত বেশি পড়ছে। দিনে কোনোরকমে থাকতে পারলেও রাইতে ঠান্ডায় শরীর জইম্যা যায়। আমারে কম্বলডা দিয়ে উপকার করল্যা তোমরা। কম্বল গায়ে দিয়্যা কামকাজও করতে পারমু”
গত মঙ্গলবার সকালে আর্তমানবতার সেবায় একঝাঁক তরুণ-যুবকদের নিয়ে গঠিত স্পর্শ ফাউন্ডেশনের কম্বল পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করছিলেন ষাটোর্ধ্ব আবেদ আলী । তাঁর বাড়ি  নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়নের মাষ্টার মোড় গ্রামে।
কম্বল পেয়ে খুশি বিধবা সালেহা বেগম (৬৫) বলেন, ‘ঠান্ডায় ঘরের বাইরে যাওয়া যায় না। হাত-পা কোকড়ায়ে যায়। বয়স হইছে, কামকাজ করার পারি না। তোমাগো এই কম্বলটা খুব কাজে দিব।’
পনি মিয়া (৭০) বয়সের ভারে কাজ করতে পারেন না, তার ওপর অসুস্থ। তিনিও কম্বল নিতে এসেছিলেন। কম্বল পেয়ে বলেন, ‘আমাগো মতো অসহায় মানুষের কথা আপনারা চিন্তা করেছেন, আল্লাহ আপনাগো মঙ্গল করুক।
 সংগঠনের সভাপতি মাসুদ রানা  বলেন,  সদস্যদের সম্পূর্ণ নিজস্ব সহায়তায় এই কার্যক্রম পরিচালনা করছি। গ্রামের অসহায়, দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি পাশে দাঁড়াতে।  এমন সেবামূলক কাজে সবার অংশগ্রহণ কাম্য। গতকাল কম্বল বিতরণ আয়োজনে উপস্থিত ছিলেন, প্রভাষক হাবিবুর রহমান হাবু, বিশেষ অতিথি নবিউল্লাহ (অব: ম্যানেজার জনতা ব্যাংক), সাহাবুর রহমান (সাধারণ সম্পাদক স্পর্শ ফাউন্ডেশন)  সাংবাদিক আবু হাসান আনছারী, লাদেন মাহমুদ প্রমুখ ।
এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ বাংলাদেশ দৈনিক
ডিজাইন ও কারিগরী সহায়তায় আতিক