
শাহীন শহীদঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় সাধারণ জনগণ ধানের শীষ প্রতীকের স্লোগান ও সাইফুর রহমান রানার স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা।নাগেশ্বরী ও ভুরুঙ্গামারীর প্রতিটি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আয়োজনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, আলহাজ্ব সাইফুর রহমান রানা তথা ধানের শীষ প্রতীকের সমর্থনে আয়োজিত এ জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও ভোটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল।
প্রত্যেকটি ইউনিয়নের জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, কুড়িগ্রাম জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, আলহাজ্ব সাইফুর রহমান রানা। এছাড়াও উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুন্নবী দুলাল, উপজেলা যুবদলের আহবায়ক নুরুজ্জামান হক, সাধারণ সম্পাদক আতিকুর রহমান লেবুসহ উপজেলা নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে সাইফুর রহমান রানা বলেন, “দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে জনগণ আজ ঐক্যবদ্ধ। ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের ঘরে-ঘরে গিয়ে কাজ করার আহবান জানান তিনি।
বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আরও বলেন, “নাগেশ্বরী-ভুরুঙ্গামারী ও কচাকাটা অঞ্চলের সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তিনি কাজ করবেন।” তিনি জনগণের দোয়া ও সমর্থন কামনা করে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।