1. bangladeshdainik99@gmail.com : বাংলাদেশ দৈনিক : বাংলাদেশ দৈনিক
  2. mahmudunnabiatik@gmail.com : Md. Mahmudunnabi Atik : Md. Mahmudunnabi Atik
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরী উপজেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুুষ্ঠিত নাগেশ্বরী উপজেলা জলবায়ু পরিষদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত। নাগেশ্বরী উপেজেলা বিএনপি’র আহ্বায়কের নামে অপপ্রচার- নেতা কর্মীদের প্রতিবাদ কারা থাকছেন নতুন সরকারের মন্ত্রী সভায় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইউনিয়নে ইউনিয়নে চলছে বিএনপি’র প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানার নির্বাচনী জনসভা নাগেশ্বরীতে জামায়াতের নির্বাচনী জনসভায় এসে সমর্থন দিলেন গণ অধিকার পরিষদ প্রার্থী বিন ইয়ামিন মোল্লা কুুড়িগ্রাম ১ আসনে ইসলামের জন্য হাতপাখা মার্কায় ভোট চাইলেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম কুুড়িগ্রামের নাগেশ্বরী ও রাজারহাটে প্রতিপ‌ক্ষের আঘা‌তে ২ বৃ‌দ্ধের মৃত্যু : আটক ৫ “আমারে কম্বলডা দিয়ে উপকার করল্যা” নাগেশ্বরীতে Space to Lead Project–এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নাগেশ্বরীতে জামায়াতের নির্বাচনী জনসভায় এসে সমর্থন দিলেন গণ অধিকার পরিষদ প্রার্থী বিন ইয়ামিন মোল্লা

  • তারিখ : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_131072

 

শাহীন শহীদঃ 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী) আসনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন গণঅধিকার পরিষদের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলামকে প্রকাশ্য সমর্থন জানালেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) নাগেশ্বরীর ডিএম একাডেমি ফুটবল মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত জনসভায় তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী বিন ইয়ামিন সরাসরি মঞ্চে উঠে তার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার আমির আজিজুর রহমান সরকার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ারুল ইসলাম।
বক্তারা বলেন দেশ পরিচালনার ভবিষ্যৎ রূপরেখা এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার ওপর জোর দেন। তারা একটি সুস্থ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সকল শ্রেণী-পেশার মানুষকে একাত্ম হওয়ার আহ্বান জানান। এ সময় ভোটারদের ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দেন নেতৃবৃন্দ।
জেলা নির্বাচন কার্যালয় থেকে জানা যায়, কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে এই নির্বাচনে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে শুধুমাত্র কুড়িগ্রাম-১ আসনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বিন ইয়ামিন মোল্লার প্রার্থিতা প্রত্যাহারের পর এখন এই আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, কোনো প্রার্থীর অপ্রত্যাশিত প্রার্থিতা প্রত্যাহার ও সমর্থন প্রদান নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার গতিপ্রকৃতি বদলে দিতে পারে। জনমনে এ নিয়ে আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে। আগামী দিনগুলিতে অন্যান্য দল ও প্রার্থীরা কী ধরনের কৌশল নেন, তা এই আসনের ভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে বলেও মত দিচ্ছেন সচেতন মহল। দিন যত যাচ্ছে কুুড়িগ্রাম – ১ আসনে ভোটের উত্তাপ ততই বাড়ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ বাংলাদেশ দৈনিক
ডিজাইন ও কারিগরী সহায়তায় আতিক