
শাহীন শহীদঃ
বিএনপির ৩১ দফা প্রচারে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভুরুঙ্গামারী) আসনে লিফলেট বিতরন ও জনসংযোগে ব্যাস্ত ডা,মোঃ ইউনুছ আলী।
ডা. মোঃ ইউনুছ আলী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম- ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। তিনি কুড়িগ্রাম জেলা বিএনপির অন্যতম সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং দেশবরেণ্য হৃদরোগ বিশেষজ্ঞ। ডা. ইউনুছ আলী বলেন, “রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, মানবিক ও জনগণের বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিএনপি এগিয়ে চলেছে। জনগণের সরকার গঠনে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের ভালোবাসা ও আস্থা আমার মূল শক্তি। আমি এই জনপদের সন্তান হিসেবে সবসময় আপনাদের পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ।
ডা. মোঃ ইউনুছ আলী বক্তব্যে বলেন সুনির্দিষ্ট উন্নয়ন পরিকল্পনা যা বাস্তবায়িত হলে কুড়িগ্রাম-১আসন হবে,নদী ভাঙ্গন মুক্ত, কৃষিবান্ধব শিক্ষাবান্ধব, হবে কর্মসংস্থান। এলাকার নেতাকর্মীরা জানান আমরা দীর্ঘদিন থেকে এই ধরনের একজন প্রার্থীকে খুঁজছিলাম যে কথার চেয়ে কাজে বিশ্বাসী। ভদ্র,সৎ শিক্ষিত ও মানবিক মানুষ ডাঃ মোঃ ইউনুছ আলী। তিনি বলেন, দল যদি তাকে মনোনয়ন দেয় তাহলে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাগেশ্বরী ও ভরুঙ্গামারীর মানুষদের সাথে কাজ করে কুড়িগ্রাম ১ আসন আগামী নির্বাচনে আমরা দলকে উপহার দিতে পারব।
উল্লেখ্য, ডা. মোঃ ইউনুছ আলী একজন খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।পাশাপাশি একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদ হিসেবে পরিচিত । কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী, সেই সাথে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।