
কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ
যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নে গড়ভাঙ্গা বাজারে বৃহস্পতিবার বিএনপির র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাঁজিয়া ইউনিয়ন ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে গড়ভাঙ্গা বাজারে মিছিল ও র্যালি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায়, বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুল, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি, আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক এম এ হালিম, সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম, ইউনিয়ন বিএনপির যুগ্মসাধারন সম্পাদক হায়দার আলী মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম শহীদ, ১ নং ওয়ার্ড সভাপতি আব্দুর রউফ মাষ্টার, প্রচার সম্পাদক বিলাল হোসেন, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডাঃ আব্দুর লতিফ বিশ্বাস ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি রফিকুল ইসলাম, ৫ নং ওয়ার্ড সভাপতি আব্দুর গফফার, ৮ নং ওয়ার্ড সভাপতি ইবাদ আলী, গড়ভাঙ্গা বাজার পরিচালনা কমিটির সভাপতি যুবদল নেতার শরিফুল ইসলাম, থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির রিকি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল খান,প্রমুখ এ সময় যুবদল ছাত্রদল ,কৃষকদল, স্বেচ্ছাসেবক দল সহ,ইউনিয়নের, স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।