1. bangladeshdainik99@gmail.com : বাংলাদেশ দৈনিক : বাংলাদেশ দৈনিক
  2. mahmudunnabiatik@gmail.com : Md. Mahmudunnabi Atik : Md. Mahmudunnabi Atik
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরী উপজেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুুষ্ঠিত নাগেশ্বরী উপজেলা জলবায়ু পরিষদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত। নাগেশ্বরী উপেজেলা বিএনপি’র আহ্বায়কের নামে অপপ্রচার- নেতা কর্মীদের প্রতিবাদ কারা থাকছেন নতুন সরকারের মন্ত্রী সভায় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইউনিয়নে ইউনিয়নে চলছে বিএনপি’র প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানার নির্বাচনী জনসভা নাগেশ্বরীতে জামায়াতের নির্বাচনী জনসভায় এসে সমর্থন দিলেন গণ অধিকার পরিষদ প্রার্থী বিন ইয়ামিন মোল্লা কুুড়িগ্রাম ১ আসনে ইসলামের জন্য হাতপাখা মার্কায় ভোট চাইলেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম কুুড়িগ্রামের নাগেশ্বরী ও রাজারহাটে প্রতিপ‌ক্ষের আঘা‌তে ২ বৃ‌দ্ধের মৃত্যু : আটক ৫ “আমারে কম্বলডা দিয়ে উপকার করল্যা” নাগেশ্বরীতে Space to Lead Project–এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠন হবে

  • তারিখ : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ দৈনিক ডেস্ক

প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক সভায় পুলিশ বাহিনীর জন্য একটি স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এই সভা হয়।

সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এ সময় প্রেস সচিব বলেন, “উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে পুলিশের একটি স্বাধীন তদন্ত সার্ভিস গঠন করা হবে, যাতে কোনো রাজনৈতিক বা অন্য কোনো প্রভাব ছাড়াই তদন্ত সম্পন্ন করা যায়।”

পাশাপাশি পুলিশের ভেতরে অভ্যন্তরীণ অভিযোগ যাচাইয়ের জন্য একটি কমিশন গঠনের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রেস সচিব জানান, এই দুই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য আইন মন্ত্রণালয় কাজ করবে। এ কাজে উপদেষ্টা আসিফ নজরুল, আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী যুক্ত থাকবেন।

সভায় স্থানীয় সরকারকে শক্তিশালী করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ্য করে শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টা বারবার জোর দিয়েছেন যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরো ক্ষমতায়িত করতে হবে।”

“ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন যেন নিজস্ব তহবিল সংগ্রহ ও স্বচ্ছভাবে পরিচালনা করতে পারে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

স্বাস্থ্য খাত নিয়েও সভায় আলোচনা হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, “কিছু মেডিকেল কলেজে যোগ্য শিক্ষকের সংকট রয়েছে। তাই অবসরপ্রাপ্ত শিক্ষকদের পরামর্শক বা অন্যভাবে সম্পৃক্ত করে শিক্ষা কার্যক্রমের মান উন্নত করার উদ্যোগ নেওয়া হবে।

নেপালে অবস্থানরত বাংলাদেশিদের বিষয়েও সভায় আলোকপাত করা হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, “নেপালে অবস্থানরত বাংলাদেশিরা ভালো আছেন, দূতাবাস তাদের দেখভাল করছে। ইতিমধ্যে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে জাতীয় ফুটবল দলকে দেশে আনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজকের বৈঠক প্রসঙ্গে শফিকুল আলম আরো বলেন, “আজকের বৈঠকের প্রতিটি সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনীতি, শাসন ব্যবস্থা ও আন্তর্জাতিক অঙ্গনে আমাদের অবস্থানকে আরো শক্তিশালী করবে।”

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ বাংলাদেশ দৈনিক
ডিজাইন ও কারিগরী সহায়তায় আতিক