পরে নাগেশ্বরী উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনাসভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার ভূমি বদরুজ্জামান রিশাদের সভাপতিত্বে এ সময় আলোচনাসভায় বক্তব্য রাখেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফুর রহমান কনক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, কৃষি কর্মকর্তা মো. শাহরিয়ার হোসেন, বিআরডিবি কর্মকর্তা গোলাম মোস্তফা, ওসি (তদন্ত) আতিকুর রহমান, নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নান, সাংবাদিক শাহীন শহীদ, সাংবাদিক রফিকুল ইসলাম সহ অনেকে।
এসময় বক্তারা উল্লেখ করেন, দেশে এবারই প্রথম জাতীয়ভাবে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপন করা হচ্ছে। সরকারের বিভিন্ন গ্রামীণ উন্নয়নমুখী উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির মাঠকর্মী ও সুবিধাভোগী সমবায়ী সদস্যরা উপস্থিত ছিলেন।