1. bangladeshdainik99@gmail.com : বাংলাদেশ দৈনিক : বাংলাদেশ দৈনিক
  2. mahmudunnabiatik@gmail.com : Md. Mahmudunnabi Atik : Md. Mahmudunnabi Atik
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে তাঁতী দলের ফেস্টুন ছিঁড়ে ফেলায় নিন্দার ঝড় কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অপরাজেয় বাংলাদেশের আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট এর আওতায় নিয়োগকর্তা ও শ্রমিক সংগঠনের অংশগ্রহণে ত্রৈমাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে মাদক ব্যাবসায়ী কিশোর গ্যাং সম্রাট মারুফ পুলিশের অভিযানে গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যারিস্টার জাইমা রহমানের ছবি বিকৃতি করে ফেস বুকে পোস্ট নাগেশ্বরী থানায় জিডি অপরাজেয় বাংলাদেশ এর আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নাগেশ্বরীর ডাকনীরপাঠ বাজারে গোশত বিক্রি নিয়ে জটিলতার শান্তিপূর্ণ সমাধান, অপপ্রচারে ফের উত্তেজনার আশঙ্কা চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে নাগেশ্বরীতে আলোচনা সভা ও সমাবেশ নাগেশ্বরীতে উত্তরা ফিলিং ষ্টেশনের মালিক আওয়ামীলীগ নেতার জালিয়াতি ও দূর্নীতি

নাগেশ্বরীতে এক হাজার পিস ইয়াবা ও প্রাইভেট কার সহ দুই মাদক কারবারি আটক

  • তারিখ : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
Oplus_131072

 

শাহীন শহীদঃ
নাগেশ্বরী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা  ও একটি এলিয়েন প্রাইভেট কার  সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে।
আজ মঙ্গলবার ( ০৯ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানায় নবাগত অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লা হিল জামানের নেতৃত্বে নাগেশ্বরী থানার সাব-ইনেস্পেক্টর প্রভাত চন্দ্র রায়, অলকান্ত রায়, আহসান হাবীব আকাশ, অপূর্ব কুমার বর্মন, এএসআই নির্মল কুমারের সমন্বয়ে গঠিত একটি টিম  বিকেল ৪ টা ১৫ মিনিটে নাগেশ্বরী কলেজ মোড় এলাকায়  ১০০০(এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট ও একটি  প্রাইভেট কার গাড়ি আটক করে। আটককৃত মাদক  কারবারি  নাটোরের লালপুর উপজেলার কামারহাটী (তেনাচুরা) গ্রামের মৃত্ বাদল মোল্লার পুত্র রফিকুল ইসলাম (৪৮) অপরজন হচ্ছেন একই জেলার বাগাতিপাড়া উপজেলার মিস্ত্রীপাড়া গ্রামের মৃত আজাহার আলীর পুত্র সুরুজ আলী (৩১)। মাদকবিরোধী অভিযানে সার্বিক নির্দেশনা ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করেন ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রিপোর্ট লেখা পর্যন্ত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করার প্রক্রিয়া চলমান বলে জানা যায় । নাগেশ্বরী থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লা হিল জামান জানান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাাকবে।
এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ বাংলাদেশ দৈনিক
ডিজাইন ও কারিগরী সহায়তায় আতিক