প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৬, ৯:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৫, ৮:২৭ পি.এম
নাগেশ্বরীতে এক হাজার পিস ইয়াবা ও প্রাইভেট কার সহ দুই মাদক কারবারি আটক
শাহীন শহীদঃ
নাগেশ্বরী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ও একটি এলিয়েন প্রাইভেট কার সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে।
আজ মঙ্গলবার ( ০৯ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানায় নবাগত অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লা হিল জামানের নেতৃত্বে নাগেশ্বরী থানার সাব-ইনেস্পেক্টর প্রভাত চন্দ্র রায়, অলকান্ত রায়, আহসান হাবীব আকাশ, অপূর্ব কুমার বর্মন, এএসআই নির্মল কুমারের সমন্বয়ে গঠিত একটি টিম বিকেল ৪ টা ১৫ মিনিটে নাগেশ্বরী কলেজ মোড় এলাকায় ১০০০(এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেট কার গাড়ি আটক করে। আটককৃত মাদক কারবারি নাটোরের লালপুর উপজেলার কামারহাটী (তেনাচুরা) গ্রামের মৃত্ বাদল মোল্লার পুত্র রফিকুল ইসলাম (৪৮) অপরজন হচ্ছেন একই জেলার বাগাতিপাড়া উপজেলার মিস্ত্রীপাড়া গ্রামের মৃত আজাহার আলীর পুত্র সুরুজ আলী (৩১)। মাদকবিরোধী অভিযানে সার্বিক নির্দেশনা ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করেন ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রিপোর্ট লেখা পর্যন্ত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করার প্রক্রিয়া চলমান বলে জানা যায় । নাগেশ্বরী থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লা হিল জামান জানান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাাকবে।
সম্পাদক ও প্রকাশক : শাহীন শহীদ
প্রধান কার্যালয় : ৪, মহাখালী, ঢাকা-১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি-৮০, রাস্তা-০১, পূর্ব শালবন, রংপুর।
ই-মেইল : info@bddainik.com
মোবাইল নম্বর: +8801345-887528
স্বত্ব © ২০২৫ বাংলাদেশ দৈনিক