1. bangladeshdainik99@gmail.com : বাংলাদেশ দৈনিক : বাংলাদেশ দৈনিক
  2. mahmudunnabiatik@gmail.com : Md. Mahmudunnabi Atik : Md. Mahmudunnabi Atik
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে তাঁতী দলের ফেস্টুন ছিঁড়ে ফেলায় নিন্দার ঝড় কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অপরাজেয় বাংলাদেশের আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট এর আওতায় নিয়োগকর্তা ও শ্রমিক সংগঠনের অংশগ্রহণে ত্রৈমাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে মাদক ব্যাবসায়ী কিশোর গ্যাং সম্রাট মারুফ পুলিশের অভিযানে গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যারিস্টার জাইমা রহমানের ছবি বিকৃতি করে ফেস বুকে পোস্ট নাগেশ্বরী থানায় জিডি অপরাজেয় বাংলাদেশ এর আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নাগেশ্বরীর ডাকনীরপাঠ বাজারে গোশত বিক্রি নিয়ে জটিলতার শান্তিপূর্ণ সমাধান, অপপ্রচারে ফের উত্তেজনার আশঙ্কা চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে নাগেশ্বরীতে আলোচনা সভা ও সমাবেশ নাগেশ্বরীতে উত্তরা ফিলিং ষ্টেশনের মালিক আওয়ামীলীগ নেতার জালিয়াতি ও দূর্নীতি

উপজেলা জলবায়ু পরিষদের আয়োজনে নাগেশ্বরীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

  • তারিখ : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
Oplus_131104

 

শাহীন শহীদঃ

 

সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীণ গানের মহড়ায় উপজেলা জলবায়ু পরিষদ নাগেশ্বরী, কুুড়িগ্রাম সদর ও উলিপুরের আয়োজনে  পালিত হয়েছে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫’। জলবায়ু পরিষদের শ্লাগান ছিল উলিপুর থেকে নাগেশ্বরী – দুর্যোগ প্রতিরোধে আওয়াজ গড়ি।

সোমবার- ১৩ অক্টোবর  দুপুর দুটায় নাগেশ্বরী উপজেলা পরিষদ মুক্ত মঞ্চের সামনে গানে গানে নাটিকার মাধ্যমে দুর্যোগ মোকাবেলার বিভিন্ন বিষয় ও
 জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে প্রতিবছর বাংলাদেশ সৃষ্ট বন্যা, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড় জলাবদ্ধতা, ভারী বর্ষণ, বজ্রপাত ইত্যাদি দুর্যোগ ঝুঁকি প্রশমনের সঙ্গে খাপ খাওয়ানো ও প্রস্তুতির কৌশল তুলে ধরা হয়। অনুষ্ঠান উদ্ধোধন করেন নাগেশ্বরী  উপপজেলা জলবায়ু পরিষদের সভাপতি ওমর ফারুক। সঙ্গে ছিলেন সাধারন সম্পাদক- আশরাফ হোসেন আপেল ও সদস্য সাংবাদিক শাহীন শহীদ। এর আগে নাগেশ্বরী ইএসডিও অফিসে উপজেলা জলবায়ু পরিষদের মাসিক মিটিং অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫’ অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন গোলাম ফারুক – প্রজেক্ট অপারেশন ম্যানেজার – অ্যাক্সেস,  ইএসডিও। সঙ্গে ছিলেন অ্যাক্সেস প্রকল্পের উপজেলা ম্যানেজার আতিকুজ্জামাান রাজিব। সহযোগীতায় হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদশ। বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।
এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ বাংলাদেশ দৈনিক
ডিজাইন ও কারিগরী সহায়তায় আতিক