প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৬, ১:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৫, ১১:২৬ পি.এম
উপজেলা জলবায়ু পরিষদের আয়োজনে নাগেশ্বরীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস
শাহীন শহীদঃ
সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীণ গানের মহড়ায় উপজেলা জলবায়ু পরিষদ নাগেশ্বরী, কুুড়িগ্রাম সদর ও উলিপুরের আয়োজনে পালিত হয়েছে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫’। জলবায়ু পরিষদের শ্লাগান ছিল উলিপুর থেকে নাগেশ্বরী - দুর্যোগ প্রতিরোধে আওয়াজ গড়ি।
সোমবার- ১৩ অক্টোবর দুপুর দুটায় নাগেশ্বরী উপজেলা পরিষদ মুক্ত মঞ্চের সামনে গানে গানে নাটিকার মাধ্যমে দুর্যোগ মোকাবেলার বিভিন্ন বিষয় ও
জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে প্রতিবছর বাংলাদেশ সৃষ্ট বন্যা, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড় জলাবদ্ধতা, ভারী বর্ষণ, বজ্রপাত ইত্যাদি দুর্যোগ ঝুঁকি প্রশমনের সঙ্গে খাপ খাওয়ানো ও প্রস্তুতির কৌশল তুলে ধরা হয়। অনুষ্ঠান উদ্ধোধন করেন নাগেশ্বরী উপপজেলা জলবায়ু পরিষদের সভাপতি ওমর ফারুক। সঙ্গে ছিলেন সাধারন সম্পাদক- আশরাফ হোসেন আপেল ও সদস্য সাংবাদিক শাহীন শহীদ। এর আগে নাগেশ্বরী ইএসডিও অফিসে উপজেলা জলবায়ু পরিষদের মাসিক মিটিং অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫’ অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন গোলাম ফারুক - প্রজেক্ট অপারেশন ম্যানেজার - অ্যাক্সেস, ইএসডিও। সঙ্গে ছিলেন অ্যাক্সেস প্রকল্পের উপজেলা ম্যানেজার আতিকুজ্জামাান রাজিব। সহযোগীতায় হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদশ। বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।
সম্পাদক ও প্রকাশক : শাহীন শহীদ
প্রধান কার্যালয় : ৪, মহাখালী, ঢাকা-১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি-৮০, রাস্তা-০১, পূর্ব শালবন, রংপুর।
ই-মেইল : info@bddainik.com
মোবাইল নম্বর: +8801345-887528
স্বত্ব © ২০২৫ বাংলাদেশ দৈনিক