
শাহীন শহীদঃ
আজ (১৬ আগস্ট) রবিবার, উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ১ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে র্যালী ও নাগেশ্বরী উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা প্রশাসন হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদরুদ্দোজামান রিশাদ, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এনামুল হক প্রধান, নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুর ইসলাম, উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি শাহীন শহীদ, সাংবাদিক রফিকুল ইসলাম মৎস্য খামারী রেজাউল করিম ও প্রফুল্ল চন্দ্র দাস।
বক্তারা দেশের সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যজীবীদের আর্থসামাজিক উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। আলোচনা সভায় সফল মৎস্যচাষীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। রুপালি মাছে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই শ্লোগানের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়