1. bangladeshdainik99@gmail.com : বাংলাদেশ দৈনিক : বাংলাদেশ দৈনিক
  2. mahmudunnabiatik@gmail.com : Md. Mahmudunnabi Atik : Md. Mahmudunnabi Atik
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের কৃতী সন্তান অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাগেশ্বরীতে জাতীয় মৎস্য পক্ষ পালিত নাগেশ্বরী উপজেলায় রায়গঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আখেরুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নাগেশ্বরী উপজেলার নারায়ণপুরে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে তুলতে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন নাগেশ্বরীতে তাঁতী দলের ফেস্টুন ছিঁড়ে ফেলায় নিন্দার ঝড় কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অপরাজেয় বাংলাদেশের আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট এর আওতায় নিয়োগকর্তা ও শ্রমিক সংগঠনের অংশগ্রহণে ত্রৈমাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে মাদক ব্যাবসায়ী কিশোর গ্যাং সম্রাট মারুফ পুলিশের অভিযানে গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাগেশ্বরী উপজেলার নারায়ণপুরে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে তুলতে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন

  • তারিখ : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Oplus_131072

 

শাহীন শহীদঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুর্গম  চরাঞ্চল নারায়ণপুর ইউনিয়নের অসহায় ও অস্বচ্ছল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে হস্তশিল্প, নকশিকাঁথা ও এমব্রয়ডারি বিষয়ক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সোমবার (৩ আগস্ট) দুপুরে নারায়ণপুর ইউনিয়নের ঢাকডহর এহছাকিয়া মাদ্রাসা প্রাঙ্গণে কুড়িগ্রাম জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর অর্থায়নে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “চরাঞ্চলের নারীরা প্রতিনিয়ত নানা প্রাকৃতিক প্রতিকূলতার মুখোমুখি হয়। তাদের হাতের কাজকে সঠিক প্রশিক্ষণ ও দক্ষতায় রূপান্তর করতে পারলে তারা নিজেদের পরিবারের স্বচ্ছলতা ফেরানোর পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, প্রথম পর্যায়ে চরাঞ্চলের ২৫ জন বাছাইকৃত নারীকে এ প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।প্রশিক্ষণ শেষে নারীরা হস্তশিল্প, নকশিকাঁথা ও এমব্রয়ডারি তৈরির বিষয়ে কারিগরি দক্ষতা অর্জন করবেন। এর মাধ্যমে তারা ঘরে বসেই আয় করার সুযোগ পাবেন এবং নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি পরিবারের আর্থিক স্বচ্ছলতায় অবদান রাখতে পারবেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়া নারীরা জানান, দুর্গম চরাঞ্চলে বসে এমন প্রশিক্ষণের সুযোগ পেয়ে তারা খুশি। প্রশিক্ষণের মাধ্যমে তাঁরা অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে ভবিষ্যতে নিজেরাই আয় করে পরিবারের পাশে দাঁড়ানোর প্রত্যাশা করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত-ই-খুদা, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আজাহারুল ইসলাম, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমানসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ বাংলাদেশ দৈনিক
ডিজাইন ও কারিগরী সহায়তায় আতিক