1. bangladeshdainik99@gmail.com : বাংলাদেশ দৈনিক : বাংলাদেশ দৈনিক
  2. mahmudunnabiatik@gmail.com : Md. Mahmudunnabi Atik : Md. Mahmudunnabi Atik
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে তাঁতী দলের ফেস্টুন ছিঁড়ে ফেলায় নিন্দার ঝড় কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অপরাজেয় বাংলাদেশের আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট এর আওতায় নিয়োগকর্তা ও শ্রমিক সংগঠনের অংশগ্রহণে ত্রৈমাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে মাদক ব্যাবসায়ী কিশোর গ্যাং সম্রাট মারুফ পুলিশের অভিযানে গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যারিস্টার জাইমা রহমানের ছবি বিকৃতি করে ফেস বুকে পোস্ট নাগেশ্বরী থানায় জিডি অপরাজেয় বাংলাদেশ এর আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নাগেশ্বরীর ডাকনীরপাঠ বাজারে গোশত বিক্রি নিয়ে জটিলতার শান্তিপূর্ণ সমাধান, অপপ্রচারে ফের উত্তেজনার আশঙ্কা চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে নাগেশ্বরীতে আলোচনা সভা ও সমাবেশ নাগেশ্বরীতে উত্তরা ফিলিং ষ্টেশনের মালিক আওয়ামীলীগ নেতার জালিয়াতি ও দূর্নীতি

স্পর্শ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

  • তারিখ : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
Oplus_131072

 

কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
সারা দেশে জেকে বসেছে শীত। আর এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ঠান্ডায় কাহিল এসব অসহায় ও দুস্থ মানুষদের কষ্ট কিছুটা লাঘব করতে স্পর্শ ফাউন্ডেশনের উদ্যোগে   কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ  ইউনিয়নের সাপখাওয়া বাজারে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কালে নুর ইসলাম মন্ডলে’র সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক হাবিবুর রহমান হাবু, বিশেষ অতিথি নবিউল্লাহ (অব: ম্যানেজার জনতা ব্যাংক), স্পর্শ ফাউন্ডেশনের উপদেষ্টা আ. মোনাইম, সিনিয়র সাংবাদিক রবিউল ইসলাম নাঈম,সাংবাদিক আবু হাসান আনছারী, লাদেন মাহমুদ সহ আরও অনেকে।
বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো  উচিত।
অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন মাসুদ রানা, চেয়ারম্যান স্পর্শ ফাউন্ডেশন । 
উপস্থাপনা করেন, সাহাবুর রহমান – সাধারণ সম্পাদক স্পর্শ ফাউন্ডেশন ।
এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ বাংলাদেশ দৈনিক
ডিজাইন ও কারিগরী সহায়তায় আতিক