1. bangladeshdainik99@gmail.com : বাংলাদেশ দৈনিক : বাংলাদেশ দৈনিক
  2. mahmudunnabiatik@gmail.com : Md. Mahmudunnabi Atik : Md. Mahmudunnabi Atik
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে মাদক ব্যাবসায়ী কিশোর গ্যাং সম্রাট মারুফ পুলিশের অভিযানে গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যারিস্টার জাইমা রহমানের ছবি বিকৃতি করে ফেস বুকে পোস্ট নাগেশ্বরী থানায় জিডি অপরাজেয় বাংলাদেশ এর আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নাগেশ্বরীর ডাকনীরপাঠ বাজারে গোশত বিক্রি নিয়ে জটিলতার শান্তিপূর্ণ সমাধান, অপপ্রচারে ফের উত্তেজনার আশঙ্কা চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে নাগেশ্বরীতে আলোচনা সভা ও সমাবেশ নাগেশ্বরীতে উত্তরা ফিলিং ষ্টেশনের মালিক আওয়ামীলীগ নেতার জালিয়াতি ও দূর্নীতি অপরাজেয় বাংলাদেশ এর অংশ গ্রহণে নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত নাগেশ্বরী উপজেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুুষ্ঠিত নাগেশ্বরী উপজেলা জলবায়ু পরিষদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।

হাসনাবাদে ডা. ইউনুছ আলীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • তারিখ : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
Oplus_131072

 

শাহীন শহীদঃ
আগামী   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  গণসংযোগ  ও মতবিনিময় সভা অব্যাহত রেখেছেন ২৫ কুড়িগ্রাম-১ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ডা. মোঃ ইউনুছ আলী। আজ ২৫ অক্টোবর, শনিবার কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নে,  গণসংযোগ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন।  ডা. মোঃ ইউনুছ আলী একজন বিশিষ্ট  হৃদরোগ বিশেষজ্ঞ এবং কুড়িগ্রাম জেলা বিএনপি-র আহবায়ক কমিটির অন্যতম সদস্য।
 মতবিনিময় সভায় বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী  ডা. মুহাম্মদ ইউনুছ আলী বলেন, দেশ ও সমাজের উন্নয়নে  জনগণের পাশে থেকে সবার সাথে মিলেমিশে কাজ করবো ইনশাআল্লাহ।  তিনি আরো বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমানের প্রতিশ্রুতি ৩১ দফা  বাস্তবায়ন করার লক্ষে নিজেকে উৎসর্গ করবো।   ধানের শীষ প্রতীক যেই পাবে তার পক্ষেই আপনারা কাজ করবেন। কিছু কান কথায় বিভ্রান্তি হওয়ার সুযোগ নেই।
মতবিনিময় সভায় দলের বিএনপি এবং  অঙ্গ ও সহযোগী  সংগঠন নেতাকর্মী ছাড়াও  বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে  প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শফিউল আলম শফি সিনিয়র যুগ্ন আহবায়ক উপজেলা বিএনপি নাগেশ্বরী ও চেয়ারম্যান ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি :হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোখলেছুর রহমান, সদস্য সচিব উপজেলা বিএনপি নাগেশ্বরী। এছাড়াও  উপস্থিত ছিলেন ওমর ফারুক, সিনিয়র যুগ্ন আহবায়ক পৌর বিএনপি নাগেশ্বরী, মোঃ শহিদুল ইসলাম সরকার, যুগ্ন আহবায়ক উপজেলা বিএনপি নাগেশ্বরী, এ কে এম আশরাফ হোসেন আপেল, যুগ্ন আহবায়ক পৌর বিএনপি নাগেশ্বরী, মোঃ নাজির হোসেন, যুগ্ন আহবায়ক, সহ অনেক নেতা কর্মী ও সাধারন জনগণ।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, মোঃ রবিউল ইসলাম,  আহবায়ক, হাসনাবাদ ইউনিয়ন বিএনপি নাগেশ্বরী। সঞ্চালনায় ছিলেন, মাহফুজার রহমান সিদ্দিকী আপেল, সদস্য উপজেলা বিএনপি, নাগেশ্বরী। সার্বিক তত্ত্বাবধানে :আলহাজ্ব মোঃ বেলাল হোসেন ব্যাপারি সদস্য সচিব, হাসনাবাদ ইউনিয়ন বিএনপি, নাগেশ্বরী। অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন,  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাসনাবাদ ইউনিয়ন শাখা ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ বাংলাদেশ দৈনিক
ডিজাইন ও কারিগরী সহায়তায় আতিক