1. bangladeshdainik99@gmail.com : বাংলাদেশ দৈনিক : বাংলাদেশ দৈনিক
  2. mahmudunnabiatik@gmail.com : Md. Mahmudunnabi Atik : Md. Mahmudunnabi Atik
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের কৃতী সন্তান অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাগেশ্বরীতে জাতীয় মৎস্য পক্ষ পালিত নাগেশ্বরী উপজেলায় রায়গঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আখেরুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নাগেশ্বরী উপজেলার নারায়ণপুরে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে তুলতে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন নাগেশ্বরীতে তাঁতী দলের ফেস্টুন ছিঁড়ে ফেলায় নিন্দার ঝড় কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অপরাজেয় বাংলাদেশের আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট এর আওতায় নিয়োগকর্তা ও শ্রমিক সংগঠনের অংশগ্রহণে ত্রৈমাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে মাদক ব্যাবসায়ী কিশোর গ্যাং সম্রাট মারুফ পুলিশের অভিযানে গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাগেশ্বরী উপজেলায় রায়গঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আখেরুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

  • তারিখ : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

 

শাহীন শহীদঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ডিগ্রি কলেজে নিয়োগ সংক্রান্ত অনিয়ম, দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে বিধি লঙ্ঘন এবং কলেজের আয়-ব্যয়ের হিসাব ও শিক্ষকদের উপস্হিতি নিয়ে নানা দুর্নীতির অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আখেরুজ্জামানের বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, কলেজের কয়েকজন শিক্ষক দীর্ঘদিন কলেজে উপস্হিত হয় না। বিশেষ করে লিয়াকত আলী লাকু ( হিসাব বিজ্ঞান), বেগম রিনা পারভীন(রাষ্ট্র বিজ্ঞান), মিজানুর রহমান ( যুক্তি বিদ্যা), আব্বাস আলী( ইসলামের ইতিহাস) চারজন শিক্ষকের   উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে।
চারজনের মধ্যে লিয়াকত আলী লাকু ( হিসাব বিজ্ঞান) ৩৬ জুলাইের পর পলাতক, এবং  বেগম রিনা পারভীন(রাষ্ট্র বিজ্ঞান) ঢাকায় থাকেন।
অভিযোগকারীদের দাবি, তারা নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থেকেও  ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে হাত মিলিয়ে দীর্ঘদিন  ধরে বেতন-ভাতা গ্রহণ করছেন।
কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ নিয়েও রয়েছে বিতর্ক। অভিযোগ করা হয়েছে, প্রতিষ্ঠানের কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষককে পাশ কাটিয়ে আখেররুজ্জামানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব প্রদানের ক্ষেত্রে জ্যেষ্ঠতা ও প্রচলিত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হয় নি বলে অভিযোগ করেন একাধিক কলেজ শিক্ষক।
এদিকে কলেজের আয়-ব্যয়ের হিসাব নিয়েও নানা অসঙ্গতির অভিযোগ রয়েছে। কলেজের বিভিন্ন খাত থেকে আয়, ব্যয় এবং সংশ্লিষ্ট অর্থের ব্যবস্থাপনা নিয়ে স্বচ্ছতার অভাব রয়েছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন।
তাঁরা জানান  মাউশির তদন্তে কলেজের নিয়োগ প্রক্রিয়াসহ প্রশাসনিক বিভিন্ন বিষয়ে অনিয়মের তথ্য পাওয়ার পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আখেররুজ্জামানের মাসিক ভাতা স্থগিত করা হয়।
এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আখেররুজ্জামানের সাথে কথা হলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, এগুলো আমার বিরুদ্ধে অপপ্রচার করছে একটি মহল। তবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভাতা স্থগিতের কথা স্বীকার করে বলেন, পাঁচ মাস থেকে ভাতা পাচ্ছিনা তবে আশা করি শীঘ্রই ঠিক হয়ে যাবে।
অভিযোগকারী নাম প্রকাশ না করার শর্তে বলেন হিসাব স্বচ্ছ ও বিধি সম্মত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে অভিযোগর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ বাংলাদেশ দৈনিক
ডিজাইন ও কারিগরী সহায়তায় আতিক