প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:১০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ১০:২১ এ.এম
অপরাজেয় বাংলাদেশ এর আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শাহীন শহীদ ঃ
অপরাজেয় বাংলাদেশ এর আয়োজনে প্লান ইন্টারন্যাশনাল এর সহযোগীতায় স্পেস টু লিড প্রজেক্ট বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাথে ত্রৈমাসিক সভা আজ সোমবার (২৮ এপ্রিল) নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজলা নির্বাহী অফিসার( ভারপ্রাপ্ত)- মোঃ বদরুজ্জামান রিশাদ।
সভায় বাল্যবিবাহ সমাজের জন্য কলঙ্ক। প্রান্তিক অঞ্চল থেকে বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে। সাধারণত যে সকল বাল্যবিবাহ প্রাথমিকভাবে প্রতিরোধ করা হয় তার অনেকগুলোই পরবর্তীতে সম্পন্ন হয়ে যায়। সভায় বাল্য বিবাহের মুল কারণগুলো আলোচনা করা হয়।
বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট চালু করতে হবে। তাহলে সরাসরি শাস্তি দেওয়ার ব্যবস্থা থাকবে ফলে বাল্যবিবাহ প্রতিরোধ ফলপ্রসূ হবে। সংশ্লিষ্টদের সে মোতাবেক বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করার জন্য অনুরোধ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেেন জনাব আব্দুল্লাহ হিল জমান - অফিস ইনচার্জ- নাগেশ্বরী থানা, অধ্যাপক গোলাম রসুল রাজা- আহ্বায়ক - উপজলা বিএনপি নাগেশ্বরী উপজেলা, মোঃ আব্দুল মান্নান, আমীর- বাংলাদেশ জামায়াতে ইসালামী, নাগেশ্বরী উপজেলা। মোঃ কুতুবুল আলম
-উপজেলা সমবায় কর্মকর্তা, মোঃ শামসুজ্জামান- উপজেলা সমাজসেবা অফিসার, নাগেশ্বরী
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভিন। উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহীন শহীদ, ওমর ফারুক- প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) উপজেলা প্রশাসন স্কুল এড কলেজ।
আলোচনা সভায় আরও উপস্হিত ছিলেন মোঃ আমিনুল ইসলাম- জাতীয় মহিলা সংস্থার প্রতিনিধি, মোঃ সোলায়মান আলী- চেয়ারম্যান বেরুবাড়ী ইউপি, মোঃ রিয়াজুল হক প্রধান- চেয়ারম্যান কালীগঞ্জ ইউপি, মোঃ আরিফুজ্জামান- চেয়ারম্যান রায়গঞ্জ ইউনিয়ন, মোছাঃ কহিনুর বেগম সভানেত্রী- নুর মহিলা সংস্থা, মোছাঃ আজুয়ারা বেগম- সভানেত্রী, পল্লী মহিলা সংস্থা, মোঃ হাবিবুর রহমান- শিক্ষক, সমাজকর্মী মোঃ শফিউল আলম- কাজী সহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অপারাজেয় বাংলাদেশ এর নাগেশ্বরী উপজেলা কোঅর্ডিনেটর শেখ আমিনা আক্তার।
সম্পাদক ও প্রকাশক : শাহীন শহীদ
প্রধান কার্যালয় : ৪, মহাখালী, ঢাকা-১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি-৮০, রাস্তা-০১, পূর্ব শালবন, রংপুর।
ই-মেইল : info@bddainik.com
মোবাইল নম্বর: +8801345-887528
স্বত্ব © ২০২৫ বাংলাদেশ দৈনিক