প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ৩:৫২ পি.এম
নাগেশ্বরী উপজেলা জলবায়ু পরিষদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।
শাহীন শহীদঃ
নাগেশ্বরী উপজেলা জলবায়ু পরিষদের ত্রৈমাসিক সমন্বয় সভা বুধবার ১৮ ফেব্রুয়ারী ২০২৬) সকাল ১১ টায় নাগেশ্বরী ব্রাক মোড়ে ইএসডিও প্রজেক্ট অফিস হল রুমে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়নে হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন, বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
নাগেশ্বরী উপজেলা জলবায়ু পরিষদের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে সভায় বিগত সভার কার্যবিবরণী অনুমোদন দেয়া হয়। চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং আগামী মাসের কার্য তালিকা গ্রহণ করা হয়। কৃষক ও ফসলের জলবায়ু-সহনশীলতা বৃদ্ধি এবং কৃষি উৎপাদন টিকিয়ে রাখার সক্ষমতা তৈরিতে স্থানীয় সরকারের ভূমিকা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্হিত ছিলেন নাগেশ্বরী জলবায়ু পরিষদের আশরাফ হোসেন আপেল, সাংবাদিক শাহীন শহীদ, লিংকন, সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ইসমাইল, এবং কালিগঞ্জ, বেরুবাড়ি ও নুনখাওয়া ইউনিয়ন থেকে আগত সার্ভিস প্রোভাইডার প্রতিনিধিগণ। ইএসডিও এক্সেস প্রকল্পের অ্যাডভোকেসি অ্যান্ড নেটওয়ার্কিং অফিসার মোঃ আতীকুজ্জামান রাজিব সমন্বয় সভা পরিচালনা করেন।
সম্পাদক ও প্রকাশক : শাহীন শহীদ
প্রধান কার্যালয় : ৪, মহাখালী, ঢাকা-১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি-৮০, রাস্তা-০১, পূর্ব শালবন, রংপুর।
ই-মেইল : info@bddainik.com
মোবাইল নম্বর: +8801345-887528
স্বত্ব © ২০২৫ বাংলাদেশ দৈনিক