
শাহীন শহীদঃ
কুড়িগ্রামের ৪টি আসনে ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী এবং জাতীয় পার্টির একজন বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
কুড়িগ্রাম-১-আসনে (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনে ৬জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন- বিএনপির মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টির একেএম মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলনের হারিসুল বারী রনি, জাকের পার্টির আব্দুল হাই ও গণঅধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা।
কুড়িগ্রাম-২ আসনে (কুড়িগ্রাম সদর-ফুলবাড়ী-রাজারহাট) আসনে ৯জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন-বিএনপির মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইয়াছিন আলী সরকার, জাতীয় পার্টির পনির উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলনের মাওলানা নূর বখত, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ড. আতিকুর রহমান মুজাহিদ, আমার বাংলাদেশ (এবি) পার্টির নজরুল ইসলাম খাঁন, বাংলাদেশ জাতীয় পার্টির মো. আতিকুর রহমান, নাগরিক ঐক্য পার্টির মুহাম্মদ আব্দুস সালাম ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নূর মোহাম্মদ।
কুড়িগ্রাম-৩ আসনে (উলিপুর) ৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন-বিএনপির প্রার্থী তাসভীর-উল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. মো. আক্কাছ আলী সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাহবুব আলম সালেহী, জাতীয় পার্টির প্রার্থী আব্দুস সোবহান, গণঅধিকার পরিষদের এস এম নুরে এরশাদ সিদ্দিকী, বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুর রশিদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।
কুড়িগ্রাম-৪ (চিলমারী-রৌমারী-রাজিবপুর) আসনে ৮ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন-স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী হিসেবে মো. রুকুনুজ্জামান, বিএনপির মো. আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা হাফিজুর রহমান, জাতীয় পার্টির কে এম ফজলুল হক, বাসদ শেখ মো. আব্দুল খালেক ও বাসদ মার্কসবাদী রাজু আহম্মেদ ও বাংলাদেশ সুপ্রিম পার্টির মোছা. শেফালী খাতুন।
এ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেননি সাবেক এমপি রুহুল আমিন ও বিএনপির মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মমতাজ হোসেন লিপি।
কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকতা মো. আলমগীর হোসেন জানান আনন্দময় পরিবেশে জেলার চারটি আসনের প্রার্থীরা তাদের মনোনয়ন দাখিল করেছেন।