1. bangladeshdainik99@gmail.com : বাংলাদেশ দৈনিক : বাংলাদেশ দৈনিক
  2. mahmudunnabiatik@gmail.com : Md. Mahmudunnabi Atik : Md. Mahmudunnabi Atik
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে তাঁতী দলের ফেস্টুন ছিঁড়ে ফেলায় নিন্দার ঝড় কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অপরাজেয় বাংলাদেশের আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট এর আওতায় নিয়োগকর্তা ও শ্রমিক সংগঠনের অংশগ্রহণে ত্রৈমাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে মাদক ব্যাবসায়ী কিশোর গ্যাং সম্রাট মারুফ পুলিশের অভিযানে গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যারিস্টার জাইমা রহমানের ছবি বিকৃতি করে ফেস বুকে পোস্ট নাগেশ্বরী থানায় জিডি অপরাজেয় বাংলাদেশ এর আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নাগেশ্বরীর ডাকনীরপাঠ বাজারে গোশত বিক্রি নিয়ে জটিলতার শান্তিপূর্ণ সমাধান, অপপ্রচারে ফের উত্তেজনার আশঙ্কা চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে নাগেশ্বরীতে আলোচনা সভা ও সমাবেশ নাগেশ্বরীতে উত্তরা ফিলিং ষ্টেশনের মালিক আওয়ামীলীগ নেতার জালিয়াতি ও দূর্নীতি

কুুড়িগ্রাম – ১ আসনে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • তারিখ : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
Oplus_131072

 

শাহীন শহীদঃ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী- ভুরুঙ্গামারী) আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান লুনা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত আলহাজ্ব সাইফুর রহমান রানা, জাতীয় পার্টির এ কে এম মুস্তাফিজুর রহমান মোস্তাক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশের হারিসুল বারী রনি, গণ অধিকার পরিষদ থেকে বিন ইয়ামিন মোল্লা ও জাকের পার্টির আব্দুল হাই মাস্টার। ঘোষিত তপশিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত এবং আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৫ থেকে ১১ জানুয়ারি।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি এবং ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ বাংলাদেশ দৈনিক
ডিজাইন ও কারিগরী সহায়তায় আতিক