1. bangladeshdainik99@gmail.com : বাংলাদেশ দৈনিক : বাংলাদেশ দৈনিক
  2. mahmudunnabiatik@gmail.com : Md. Mahmudunnabi Atik : Md. Mahmudunnabi Atik
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে তাঁতী দলের ফেস্টুন ছিঁড়ে ফেলায় নিন্দার ঝড় কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অপরাজেয় বাংলাদেশের আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট এর আওতায় নিয়োগকর্তা ও শ্রমিক সংগঠনের অংশগ্রহণে ত্রৈমাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে মাদক ব্যাবসায়ী কিশোর গ্যাং সম্রাট মারুফ পুলিশের অভিযানে গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যারিস্টার জাইমা রহমানের ছবি বিকৃতি করে ফেস বুকে পোস্ট নাগেশ্বরী থানায় জিডি অপরাজেয় বাংলাদেশ এর আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নাগেশ্বরীর ডাকনীরপাঠ বাজারে গোশত বিক্রি নিয়ে জটিলতার শান্তিপূর্ণ সমাধান, অপপ্রচারে ফের উত্তেজনার আশঙ্কা চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে নাগেশ্বরীতে আলোচনা সভা ও সমাবেশ নাগেশ্বরীতে উত্তরা ফিলিং ষ্টেশনের মালিক আওয়ামীলীগ নেতার জালিয়াতি ও দূর্নীতি

“পুলিশই জনতা, জনতাই পুলিশ” প্রতিপাদ্য নিয়ে নাগেশ্বরী থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

  • তারিখ : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
Oplus_131072

 

শাহীন শহীদঃ
“পুলিশই জনতা, জনতাই পুলিশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নাগেশ্বরী থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় নাগেশ্বরী থানার আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী সার্কেল অফিসার মুনতাসির, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান ও ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, জামায়াতে ইসলামীর উপজেলা আমির আব্দুল মান্নান সহ ইসলামী আন্দোলন ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক, শ্রমিক ও সাধারণ জনগণও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও মতামত সরাসরি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে উপস্থাপন করার সুযোগ পান।এ  ধরনের উদ্যোগ পুলিশ ও জনগণের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ বাংলাদেশ দৈনিক
ডিজাইন ও কারিগরী সহায়তায় আতিক