প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৬, ৯:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৫, ৮:০৫ পি.এম
নেতাকর্মীদের চাপের মুখে মনোনয়ন নিলেন কুড়িগ্রাম জেলা এনসিপির নেত্রী নাসিরা খন্দকার নিসা

কুুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুুড়িগ্রাম জেলার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটির সকলের পর্যবেক্ষণ ও নাগেশ্বরী এবং ভূরুঙ্গামারী উপজেলার জনসাধারণের মতামতের ভিত্তিতে জানা গেছে - ২৫ , কুড়িগ্রাম–১ আসনে পরিবর্তনের সাহসী নাম
নাসিরা খন্দকার নিসা।
কুড়িগ্রাম–১ সংসদীয় আসন—নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলা নিয়ে গঠিত—দীর্ঘদিন ধরে জোট-রাজনীতির হিসাব-নিকাশে আটকে থাকা একটি অবহেলিত জনপদ। বারবার “সমঝোতার প্রার্থী” নির্বাচিত হওয়ায় এই আসন থেকে উঠে আসেনি কোনো শক্তিশালী জাতীয় কিংবা আঞ্চলিক নেতৃত্ব। সংসদে গিয়ে প্রতিনিধিরা থেকেছেন নীরব দর্শকের ভূমিকায়—ফলে উন্নয়ন থেকেছে কাগজে-কলমে, বাস্তবতায় নয়।
এই প্রেক্ষাপটে তাই নাসিরা খন্দকার নিসা কেবল একজন প্রার্থী নন—তিনি একটি ভাঙন, একটি পরিবর্তনের ঘোষণা। নারী নেতৃত্বের নতুন অধ্যায়-বেগম রোকেয়ার উত্তরাধিকারী বৃহত্তর রংপুর অঞ্চলে আজও কুড়িগ্রাম জেলা থেকে সাধারণ আসনে কোনো নারী নেতৃত্ব জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে পারেনি। সেই ঐতিহাসিক শূন্যতা পূরণ করতে সাধারণ আসন থেকেই এগিয়ে এসেছেন নাসিরা খন্দকার নিসা—সংরক্ষিত আসনের গণ্ডি ভেঙে।
তিনি বিশ্বাস করেন,“নারী নেতৃত্ব দয়া নয়—যোগ্যতার প্রশ্ন।” যোগ্যতা, উদ্যোগ ও জনভিত্তিতে
নাসিরা খন্দকার নিসা একজন শিক্ষিত, সংগঠক ও সফল নারী উদ্যোক্তা।
নিজ উদ্যোগে শত শত নারীর কর্মসংস্থান সৃষ্টি করেছেন
দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন
নারী, যুবক ও সাধারণ মানুষের মধ্যে রয়েছে তার বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা
এটি কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়—এটি দীর্ঘ প্রস্তুতির ফল- নির্বাচনী বাস্তবতা ও সম্ভাবনা-স্থানীয় জনমত, তৃণমূল জরিপ ও মাঠপর্যায়ের অভিজ্ঞতায় স্পষ্ট যদি জাতীয় নাগরিক পার্টি (NCP) থেকে নাসিরা খন্দকার নিসাকে নমিনেশন দেওয়া হয়, তাহলে তিনি কেবল প্রতিযোগিতায় থাকবেন না বরং PR পদ্ধতির ভোট গণনায় অন্য যেকোনো প্রার্থীর তুলনায় উল্লেখযোগ্য (প্রায় ৭৫%) বেশি ভোট পাওয়ার বাস্তব সম্ভাবনা রাখেন।
সম্পাদক ও প্রকাশক : শাহীন শহীদ
প্রধান কার্যালয় : ৪, মহাখালী, ঢাকা-১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি-৮০, রাস্তা-০১, পূর্ব শালবন, রংপুর।
ই-মেইল : info@bddainik.com
মোবাইল নম্বর: +8801345-887528
স্বত্ব © ২০২৫ বাংলাদেশ দৈনিক