1. bangladeshdainik99@gmail.com : বাংলাদেশ দৈনিক : বাংলাদেশ দৈনিক
  2. mahmudunnabiatik@gmail.com : Md. Mahmudunnabi Atik : Md. Mahmudunnabi Atik
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে মাদক ব্যাবসায়ী কিশোর গ্যাং সম্রাট মারুফ পুলিশের অভিযানে গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যারিস্টার জাইমা রহমানের ছবি বিকৃতি করে ফেস বুকে পোস্ট নাগেশ্বরী থানায় জিডি অপরাজেয় বাংলাদেশ এর আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নাগেশ্বরীর ডাকনীরপাঠ বাজারে গোশত বিক্রি নিয়ে জটিলতার শান্তিপূর্ণ সমাধান, অপপ্রচারে ফের উত্তেজনার আশঙ্কা চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে নাগেশ্বরীতে আলোচনা সভা ও সমাবেশ নাগেশ্বরীতে উত্তরা ফিলিং ষ্টেশনের মালিক আওয়ামীলীগ নেতার জালিয়াতি ও দূর্নীতি অপরাজেয় বাংলাদেশ এর অংশ গ্রহণে নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত নাগেশ্বরী উপজেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুুষ্ঠিত নাগেশ্বরী উপজেলা জলবায়ু পরিষদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।

উৎসব আমেজে নাগেশ্বরীতে মহান বিজয় দিবস উদযাপন

  • তারিখ : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
Oplus_131072

 

শাহীন শহীদঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৯৭১ সালের দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।  ঐতিহাসিক দিনকে স্মরণীয় করে রাখতে প্রতিবছরের মতো এবারও বিজয় দিবস উদযাপন করা হয়।

মঙ্গলবার সকালে নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির ফুটবল মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয় দিবসের কুচকাওয়াজ ও  অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান লুনা।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর নাগেশ্বরী উপজেলা আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান, একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, নাগেশ্বরী থানা পুলিশ, উপজেলা আনসার ও ভিডিপি সদস্যরা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে জাতীয় সঙ্গীতের তালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জ জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় নাগেশ্বরী থানা পুলিশ ও আনসার-ভিডিপির একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে।

স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান লুনা মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি কুড়িগ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা তারামন বিবির নাম উল্লেখ করে জুলাই যোদ্ধাদের অবদানের কথাও তুলে ধরেন। একই সঙ্গে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানের অংশ হিসেবে দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় এবং তাদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে বিভিন্ন বয়সী ছেলে ও মেয়েদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, আবৃত্তি, প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।সারা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাগেশ্বরীতে  মহান বিজয় দিবস উদযাপিত হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ বাংলাদেশ দৈনিক
ডিজাইন ও কারিগরী সহায়তায় আতিক