শাহীন শহীদঃ
শিক্ষকদের জন্য নতুন নীতিমালা জারি করেছে সরকার। এতে বলা হয়েছে, এমপিওভুক্ত কোনো পদে থেকে সাংবাদিকতা, আইন পেশা (ওকালতি) বা আর্থিকভাবে লাভজনক অন্য কোনো পেশায় যুক্ত হওয়া যাবে না।ধরেই অনেক শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত অবস্থায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, সংবাদ
মাধ্যম বা আইন পেশায় যুক্ত ছিলেন। তবে নতুন এমপিও নীতিমালায় এসব পেশাকে ‘আর্থিক লাভজনক’ হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করা হয়েছে।
নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে 'সাংবাদিকতা, আইন পেশা (ওকালতি), বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংস্থায় চাকরি' এসব ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জড়িত থাকা যাবে না।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষার মান নিশ্চিত করা এবং শিক্ষকদের পূর্ণ সময় শিক্ষাদানে নিয়োজিত রাখতেই নীতিমালায় এ বিধান যুক্ত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শাহীন শহীদ
প্রধান কার্যালয় : ৪, মহাখালী, ঢাকা-১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি-৮০, রাস্তা-০১, পূর্ব শালবন, রংপুর।
ই-মেইল : info@bddainik.com
মোবাইল নম্বর: +8801345-887528
স্বত্ব © ২০২৫ বাংলাদেশ দৈনিক