1. bangladeshdainik99@gmail.com : বাংলাদেশ দৈনিক : বাংলাদেশ দৈনিক
  2. mahmudunnabiatik@gmail.com : Md. Mahmudunnabi Atik : Md. Mahmudunnabi Atik
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে মাদক ব্যাবসায়ী কিশোর গ্যাং সম্রাট মারুফ পুলিশের অভিযানে গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যারিস্টার জাইমা রহমানের ছবি বিকৃতি করে ফেস বুকে পোস্ট নাগেশ্বরী থানায় জিডি অপরাজেয় বাংলাদেশ এর আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নাগেশ্বরীর ডাকনীরপাঠ বাজারে গোশত বিক্রি নিয়ে জটিলতার শান্তিপূর্ণ সমাধান, অপপ্রচারে ফের উত্তেজনার আশঙ্কা চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে নাগেশ্বরীতে আলোচনা সভা ও সমাবেশ নাগেশ্বরীতে উত্তরা ফিলিং ষ্টেশনের মালিক আওয়ামীলীগ নেতার জালিয়াতি ও দূর্নীতি অপরাজেয় বাংলাদেশ এর অংশ গ্রহণে নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত নাগেশ্বরী উপজেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুুষ্ঠিত নাগেশ্বরী উপজেলা জলবায়ু পরিষদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।

ইএসডিও এক্সেস প্রকল্পের উদ্যোগে স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

  • তারিখ : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
Oplus_131072

 

শাহীন শহীদঃ 

কুুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দাতা সংস্থা হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশ-এর সহযোগিতায় এবং ইএসডিও এক্সেস প্রকল্পের উদ্যোগে স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের অ্যাডভোকেসি সভা সোমবার, ১লা ডিসেম্বর ২০২৫, সকাল ১১.০০টায় এক্সেস প্রকল্প অফিস, কুটি পায়রাডাঙ্গা – এইড কুমিল্লা অফিস নাগেশ্বরী এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্থানীয় অ্যাডভোকেসি ইস্যুগুলো নিয়ে আলোচনা করেন। বিশেষ করে কালিগঞ্জ, বেরুবাড়ি ও নুনখাওয়া ইউনিয়নের জলবায়ুজনিত সমস্যা—যেমন জলাবদ্ধতা ও খরা–প্রবণ এলাকায় জলবায়ু-সহনশীল কৃষি প্রযুক্তি বিস্তারে স্থানীয় সরকারের প্রয়োজনীয় সুপারিশ তুলে ধরা হয়। কৃষক ও ফসলের জলবায়ু-সহনশীলতা বৃদ্ধি এবং কৃষি উৎপাদন টিকিয়ে রাখার সক্ষমতা তৈরিতে স্থানীয় সরকারের ভূমিকা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
এছাড়াও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় প্রাণিসম্পদের ভূমিকা, এবং গ্রুপভিত্তিক মৎস্যচাষে জলবায়ু প্রভাব সম্পর্কেও মতবিনিময় করা হয়।সভায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন অংশীজন, কমিউনিটি-ভিত্তিক সংগঠন, স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন—উপজেলা প্রাণিসম্পদ অফিসার, উপজেলা কৃষি অফিসার, উপজেলা মৎস্য কর্মকর্তা, নাগেশ্বরী উপজেলা জলবায়ু পরিষদের সভাপতি মোঃ ওমর ফারুক, আশরাফ হোসেন আপেল, সাংবাদিক শাহীন শহীদ,সাংবাদিক লিংকন, সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ইসমাইল, এবং কালিগঞ্জ, বেরুবাড়ি ও নুনখাওয়া ইউনিয়ন থেকে আগত সার্ভিস প্রোভাইডার প্রতিনিধিগণ।
ইএসডিও এক্সেস প্রকল্পের অ্যাডভোকেসি অ্যান্ড নেটওয়ার্কিং অফিসার মোঃ আতীকুজ্জামান রাজিব সভায় পাওয়ারপয়েন্ট উপস্থাপনা ও  অনুষ্ঠান পরিচালনা করেন
এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ বাংলাদেশ দৈনিক
ডিজাইন ও কারিগরী সহায়তায় আতিক