1. bangladeshdainik99@gmail.com : বাংলাদেশ দৈনিক : বাংলাদেশ দৈনিক
  2. mahmudunnabiatik@gmail.com : Md. Mahmudunnabi Atik : Md. Mahmudunnabi Atik
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে মাদক ব্যাবসায়ী কিশোর গ্যাং সম্রাট মারুফ পুলিশের অভিযানে গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যারিস্টার জাইমা রহমানের ছবি বিকৃতি করে ফেস বুকে পোস্ট নাগেশ্বরী থানায় জিডি অপরাজেয় বাংলাদেশ এর আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নাগেশ্বরীর ডাকনীরপাঠ বাজারে গোশত বিক্রি নিয়ে জটিলতার শান্তিপূর্ণ সমাধান, অপপ্রচারে ফের উত্তেজনার আশঙ্কা চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে নাগেশ্বরীতে আলোচনা সভা ও সমাবেশ নাগেশ্বরীতে উত্তরা ফিলিং ষ্টেশনের মালিক আওয়ামীলীগ নেতার জালিয়াতি ও দূর্নীতি অপরাজেয় বাংলাদেশ এর অংশ গ্রহণে নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত নাগেশ্বরী উপজেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুুষ্ঠিত নাগেশ্বরী উপজেলা জলবায়ু পরিষদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ শতক জমি নিয়ে সংঘর্ষে ৩ জন নিহত

  • তারিখ : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
Oplus_131072

 

শাহীন শহীদঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ শতক জমির দখলকে কেন্দ্র করে একই বংশের চাচাত ভাই দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ উভয় পক্ষের ৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন নারীসহ অন্তত ১০ জন। আজ রবিবার বেলা ১১টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের চিলাখানা ৮ নং ওয়ার্ডের হাইলাটারী গ্রামে এ ঘটনা ঘটে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

সংঘর্ষে জড়ানো দুই পক্ষ হলো নূর মোহাম্মদ ও মানিক মুন্সি (আপন ভাই) এবং তাদের চাচাতো ভাই আলতাফ হোসেন ও আজিজুর রহমান (আপন ভাই)। নিহতরা হলেন আলতাফ হোসেন (৫৫), তার চাচাতো ভাই মানিক মুন্সির ছেলে এরশাদুল হক (৪২) এবং মানিক মুন্সির বোন কুলসুম বেগম (৫০)। এ ঘটনায় নিহত আলতাফের ছেলে মোফাজ্জল হোসেনকে (২৪) আটক করেছে পুলিশ।

নিহতদের পরিবার, স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, হাইলাটারী গ্রামের মানিক মুন্সি ও নুর মোহাম্মদ এবং আলতাফ হোসেন ও আজিজার রহমান প্রায় ১ বছর আগে যৌথভাবে একই দাগের ১৬ শতক জমি কেনার উদ্দেশে মালিককে টাকা দেন। কিন্তু কোনো পক্ষই জমির রেজিস্ট্রি করে নেয়নি। দলিল না করে  জামিটি দখলে নেয় মানিক মুন্সি ও নুর মোহাম্মদ পক্ষ। এ নিয়ে আলতাফ হোসেন ও আজিজার রহমান পক্ষের সাথে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য একাধিকবার বৈঠক হলেও সমাধান হয়নি।

রবিবার সকাল ১১ টার দিকে আলতাফ হোসেন ও আজিজার রহমান লোকজন নিয়ে জমিটি দখল নিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। উভয় পক্ষ লাঠি ও দেশিয় অস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলে পড়ে। এতে ঘটনাস্থলে মারা যান মানিক মুন্সির ছেলে এরশাদুল হক (৪২) ও বোন কুলছুম বেগম (৫০)। গুরুতর আহত আলতাফ হোসেনকে (৫৫) হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

সংঘর্ষে গুরুতর আহত হন নারী-পুরুষসহ উভয় পক্ষের অন্তত ৮ জন। আহতরা হলেন, মানিক মুন্সি (৬০), নুর মোহাম্মদ, নিহত এরশাদের স্ত্রী মঞ্জুয়ারা বেগম মঞ্জু (৩৫), জোবায়দুর (৪৫), সফিকুল ইসলাম (২৫), মর্জিনা বেগম (৪২), আজিজার রহমান (৪০), পারুল বেগম (৩২)। তাদেরকে চিকিৎসার জন্য কুড়িগ্রাম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি রেজাউল করিম রেজা বলেন, জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলাা হয়নি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ বাংলাদেশ দৈনিক
ডিজাইন ও কারিগরী সহায়তায় আতিক