1. bangladeshdainik99@gmail.com : বাংলাদেশ দৈনিক : বাংলাদেশ দৈনিক
  2. mahmudunnabiatik@gmail.com : Md. Mahmudunnabi Atik : Md. Mahmudunnabi Atik
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে মাদক ব্যাবসায়ী কিশোর গ্যাং সম্রাট মারুফ পুলিশের অভিযানে গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যারিস্টার জাইমা রহমানের ছবি বিকৃতি করে ফেস বুকে পোস্ট নাগেশ্বরী থানায় জিডি অপরাজেয় বাংলাদেশ এর আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নাগেশ্বরীর ডাকনীরপাঠ বাজারে গোশত বিক্রি নিয়ে জটিলতার শান্তিপূর্ণ সমাধান, অপপ্রচারে ফের উত্তেজনার আশঙ্কা চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে নাগেশ্বরীতে আলোচনা সভা ও সমাবেশ নাগেশ্বরীতে উত্তরা ফিলিং ষ্টেশনের মালিক আওয়ামীলীগ নেতার জালিয়াতি ও দূর্নীতি অপরাজেয় বাংলাদেশ এর অংশ গ্রহণে নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত নাগেশ্বরী উপজেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুুষ্ঠিত নাগেশ্বরী উপজেলা জলবায়ু পরিষদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।

৪৪টি উপজেলায় নবনির্মিত পাবলিক লাইব্রেরীর উদ্বোধন

  • তারিখ : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
Oplus_131072

 

শাহীন শহীদঃ

বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে (বৃহস্পতিবার) অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া  উপজেলা পরিষদের মাধ্যমে  ১১টি জেলার ৪৪টি উপজেলায় নবনির্মিত পাবলিক লাইব্রেরির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

বক্তব্যে উপদেষ্টা বলেন, “শুধু উদ্বোধন নয়—এটি আমাদের শিক্ষিত, জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার বাস্তবায়নের মাইলফলক। এই লাইব্রেরিগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্ঞান-আলোকের স্থায়ী সম্পদ হয়ে থাকবে।” মাত্র পাঁচ মাসে ৪৪টি লাইব্রেরির নির্মাণকাজ সম্পন্ন করতে পারায় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি আরও জানান, আঞ্চলিক বৈষম্য দূরীকরণের লক্ষ্য সামনে রেখে রংপুর বিভাগের ৮টি জেলার ৪১টি উপজেলা এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিটি লাইব্রেরি নির্মাণে ৫৩ লাখ টাকা ব্যয় হয়েছে এবং প্রকল্পের মোট বাজেট ২৩ কোটি ৩২ লাখ টাকা।

উপদেষ্টা বলেন, নবনির্মিত লাইব্রেরিগুলোতে ডিজিটাল লাইব্রেরি, ই-বুক ও অনলাইন রিসোর্সের সুবিধা যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তিনির্ভর শেখার সুযোগ পাবে। পাশাপাশি প্রতিটি লাইব্রেরিতে ২টি করে নতুন পদ সৃষ্টির কার্যক্রম চলছে। পদ সৃজন সম্পন্ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনই লাইব্রেরিগুলো পরিচালনা করবে বলে তিনি জানান।

এ ছাড়া প্রতিটি লাইব্রেরিতে বই ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের জন্য ৫ লাখ টাকা বিশেষ বরাদ্দ ঘোষণা করেন উপদেষ্টা। তিনি আরও জানান, আগামী এক বছরের মধ্যে দেশের সব উপজেলায় পাবলিক লাইব্রেরি স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক সহ অনেকে। ৪৪টি উপজেলার নির্বাহী অফিসার এবং স্হানীয় রাজনীতিবিদ, সাংবাদিক ও অন্যান্য কর্মকর্তারা ভার্চুয়ালী উপস্হিত ছিলেন। নাগেশ্বরী  উপজেলা নির্বাহী অফিসার শাহানুর জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, জামায়াতে ইসলামীর পৌর আমীর মকবুল হোসেন, উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি শাহীন শহীদ, সাধারণ সম্পদক রফিকুল ইসলাম  রনজু, সাংবাদিক লেবু, সাংবাদিক জুয়েল এবং উপজেলার  অন্যান্য দফতরের  কর্মকর্তাবৃন্দ। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ বাংলাদেশ দৈনিক
ডিজাইন ও কারিগরী সহায়তায় আতিক