1. bangladeshdainik99@gmail.com : বাংলাদেশ দৈনিক : বাংলাদেশ দৈনিক
  2. mahmudunnabiatik@gmail.com : Md. Mahmudunnabi Atik : Md. Mahmudunnabi Atik
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে মাদক ব্যাবসায়ী কিশোর গ্যাং সম্রাট মারুফ পুলিশের অভিযানে গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যারিস্টার জাইমা রহমানের ছবি বিকৃতি করে ফেস বুকে পোস্ট নাগেশ্বরী থানায় জিডি অপরাজেয় বাংলাদেশ এর আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নাগেশ্বরীর ডাকনীরপাঠ বাজারে গোশত বিক্রি নিয়ে জটিলতার শান্তিপূর্ণ সমাধান, অপপ্রচারে ফের উত্তেজনার আশঙ্কা চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে নাগেশ্বরীতে আলোচনা সভা ও সমাবেশ নাগেশ্বরীতে উত্তরা ফিলিং ষ্টেশনের মালিক আওয়ামীলীগ নেতার জালিয়াতি ও দূর্নীতি অপরাজেয় বাংলাদেশ এর অংশ গ্রহণে নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত নাগেশ্বরী উপজেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুুষ্ঠিত নাগেশ্বরী উপজেলা জলবায়ু পরিষদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।

নাগেশ্বরীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত

  • তারিখ : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
Oplus_131072

 

শাহীন শহীদঃ

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি; প্রাণিসম্পদে হবে উন্নতি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের(এলডিডিপি)সহযোগিতায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।  এ উপলক্ষে একটি র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এসে আলোচনাসভায় মিলিত হয়। পরে  অতিথিবৃন্দ প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন এবং স্টল পরিদর্শন করেন। 

প্রাণিসম্পদ অফিসার ডা. শাহিদুল ইসলামের সভাপতিত্বে এতে এবং প্রাণিসম্পদ কর্মকর্তা কোকিল চন্দ্র বিশ্বাসের সঞ্চালণায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ শাহনুর জামান, সহকারী কমিশনার-ভূমি বদরুজ্জামান রিশাদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর আব্দুল মান্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা সেক্রেটারী মো. রফিকুল ইসলাম সহ অনেকে।
দেশি প্রজাতির চেয়ে বিদেশি পশু- পাখির মধ্যে রয়েছে- ফ্রিজিয়ান  হলেস্টি, জাসরি গরু, পাঞ্জাবি, তোতাপুরি রাম ছাগল, জার্মান সেফার্ড কুকুর, ফার্সিয়ান বিড়াল, টাইগার, ব্রয়লার, সোনালী মোরগি। বাজিঘর-কুয়েল, লাভবার্ডসহ বিভিন্ন বিদেশি ও দেশি পশুপাখির মেলা দর্শকদের মন কাড়ে। এছাড়াও বিভিন্ন ওষুধ, ঘাস, ও যন্ত্রাংশসহ মেলায় ২০টি ষ্টল অংশ নেয়।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, খামারি ও কৃষকদের পশুপাখি পালনে উদ্বুদ্ধ করতে এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে প্রাণিসম্পদ প্রদর্শনী আয়োজন করা হয়। যা দেখে মানুষ পশুপালনে উদ্বুদ্ধ  হবে। প্রাণীদের যেকোনো সমস্যা নিয়ে উপজেলা ভেটেনারি হাসপাতালে যোগাযোগের মাধ্যমে সেবা নেয়ার জন্য খামারিদের আহ্বান জানানো হয়।
বক্তারা আরো বলেন, পশুপাখির খামারের মাধ্যমে আমাদের বেকারত্বের অবসান ও গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি, আমিষ জাতীয় খাদ্যসংকট নিরসন হচ্ছে।  
উপজেলার বিভিন্ন জায়গা থেকে নানান জাতের গরু, মহিস, ছাগল, ভেরা, কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, কবুতর ও পশুপাখি নিয়ে মেলায় অংশগ্রহণ করেছেন খামারি, উদ্যোক্তা, পশু ও প্রাণিপ্রেমীরা। অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। দিনব্যাপী প্রদর্শনী দেখতে ভিড় জমায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ নানান শ্রেণীপেশার মানুষ।
এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ বাংলাদেশ দৈনিক
ডিজাইন ও কারিগরী সহায়তায় আতিক