শাহীন শহীদঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশনায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির রাষ্ট্র কাঠামোর ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচি ও পথসভায অংশ নেন- কুুড়িগ্রাম - ১ আসনে মনোনয়ন প্রত্যাশী- জেলা বিএনপির সদস্য, ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ ইউনুছ আলী।
তিনি স্থানীয় জনগণের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন এবং বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন।এবং গনতন্ত্র পূর্ণ উদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বায়ন জানান। তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেন, “সব ভেদাভেদ ভুলে গিয়ে, ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে। কুড়িগ্রাম-১ আসনে ধানের শীষ প্রতীকে জয় নিশ্চিত করতে হবে। মনোনয়ন প্রত্যাশী হিসেবে নয়, আপনাদের একজন সেবক হিসেবেই কাজ করতে চাই।”
কর্মসূচিতে নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ এসময় উপস্হিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : শাহীন শহীদ
প্রধান কার্যালয় : ৪, মহাখালী, ঢাকা-১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি-৮০, রাস্তা-০১, পূর্ব শালবন, রংপুর।
ই-মেইল : info@bddainik.com
মোবাইল নম্বর: +8801345-887528
স্বত্ব © ২০২৫ বাংলাদেশ দৈনিক