1. bangladeshdainik99@gmail.com : বাংলাদেশ দৈনিক : বাংলাদেশ দৈনিক
  2. mahmudunnabiatik@gmail.com : Md. Mahmudunnabi Atik : Md. Mahmudunnabi Atik
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে তাঁতী দলের ফেস্টুন ছিঁড়ে ফেলায় নিন্দার ঝড় কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অপরাজেয় বাংলাদেশের আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট এর আওতায় নিয়োগকর্তা ও শ্রমিক সংগঠনের অংশগ্রহণে ত্রৈমাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে মাদক ব্যাবসায়ী কিশোর গ্যাং সম্রাট মারুফ পুলিশের অভিযানে গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যারিস্টার জাইমা রহমানের ছবি বিকৃতি করে ফেস বুকে পোস্ট নাগেশ্বরী থানায় জিডি অপরাজেয় বাংলাদেশ এর আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নাগেশ্বরীর ডাকনীরপাঠ বাজারে গোশত বিক্রি নিয়ে জটিলতার শান্তিপূর্ণ সমাধান, অপপ্রচারে ফের উত্তেজনার আশঙ্কা চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে নাগেশ্বরীতে আলোচনা সভা ও সমাবেশ নাগেশ্বরীতে উত্তরা ফিলিং ষ্টেশনের মালিক আওয়ামীলীগ নেতার জালিয়াতি ও দূর্নীতি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • তারিখ : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
Oplus_131072

শাহীন শহীদঃ
ঐতিহ্য সংগ্রাম ও সাফল্য ও গৌরবের ধারাকে অব্যাহত রেখে নানান কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১ টায়  উপজেলা বিএনপির কার্যালয় (মাইক্রোস্টান্ড  সংলগ্ন)  হতে বেনার ফেস্টুন নিয়ে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে ফিরে এসে আলোচনা সভায় অংশগ্রহণ করে। 
নাগেশ্বরী উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক প্রভাষক ফরহাদ হোসেনের নেতৃত্বে, আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে  উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক ওমর ফারুক, সদস্য জাহাঙ্গীর বাদশা টুটুল,প্রভাষক ইব্রাহিম, আপেল সিদ্দিকী,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুবদল নেতা এসএম ফারুক হোসেন, উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরীর সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম রনজু সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবদলের নেতাকর্মীরা।
 বক্তারা – প্রিয় মাতৃভূমিকে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত করার লক্ষ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।  বক্তারা  আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় প্রতীক ধানের শীষ মার্কায় ভোট দেয়ার আহবান জানান। 
এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ বাংলাদেশ দৈনিক
ডিজাইন ও কারিগরী সহায়তায় আতিক