1. bangladeshdainik99@gmail.com : বাংলাদেশ দৈনিক : বাংলাদেশ দৈনিক
  2. mahmudunnabiatik@gmail.com : Md. Mahmudunnabi Atik : Md. Mahmudunnabi Atik
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে তাঁতী দলের ফেস্টুন ছিঁড়ে ফেলায় নিন্দার ঝড় কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অপরাজেয় বাংলাদেশের আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট এর আওতায় নিয়োগকর্তা ও শ্রমিক সংগঠনের অংশগ্রহণে ত্রৈমাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে মাদক ব্যাবসায়ী কিশোর গ্যাং সম্রাট মারুফ পুলিশের অভিযানে গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যারিস্টার জাইমা রহমানের ছবি বিকৃতি করে ফেস বুকে পোস্ট নাগেশ্বরী থানায় জিডি অপরাজেয় বাংলাদেশ এর আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নাগেশ্বরীর ডাকনীরপাঠ বাজারে গোশত বিক্রি নিয়ে জটিলতার শান্তিপূর্ণ সমাধান, অপপ্রচারে ফের উত্তেজনার আশঙ্কা চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে নাগেশ্বরীতে আলোচনা সভা ও সমাবেশ নাগেশ্বরীতে উত্তরা ফিলিং ষ্টেশনের মালিক আওয়ামীলীগ নেতার জালিয়াতি ও দূর্নীতি

নাগেশ্বরী থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

  • তারিখ : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
Oplus_131072

 

শাহীন শহীদঃ

কুুড়িগ্রামের নাগেশ্বরীতে শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টায় নাগেশ্বরী থানার আয়োজনে   “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্হিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার  মোঃ মাহফুজুর রহমান। তিনি বলেন দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-জনতার পারস্পরিক আস্থা ও সহযোগিতার বিকল্প নেই।  তিনি আর ও বলেন, পুলিশ ও জনগণ একে অপরের পরিপূরক। জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ দমন সম্ভব নয়। সমাজের প্রতিটি স্তরের মানুষকে আইনশৃঙ্খলা রক্ষায় এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা। বিশেষ অতিথি ছিলেন নাগেশ্বরী সার্কেল এএসপি মোজাম্মেল হক। ৫/৬ শত নাগরিক অংশগ্রহণ করেন অনুষ্ঠানে । নাগরিকদের  অভিযোগ-সমাধান, পুলিশিং সেবা পরিচিতি, ও স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা সচেতনতা,  মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান, ইভটিজিং বন্ধ, রাতের বেলায় মোটরসাইকেলচালিত ভবঘুরে যুবকদের আইনের আওতায় আনা, চাঁদাবাজি রোধ এবং মোবাইলে জুয়া খেলা বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানানো হয়।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অভিযোগ করেন বর্তমানে মাদক, স্মার্টফোনের মাধ্যমে অনলাইন ক্যাসিনো জুয়া, ইভটিজিং, চুরি-ছিনতাই বেড়ে চলেছে। আমাদের তরুণ প্রজন্মকে রক্ষায় পুলিশ প্রশাসনকে আরও শক্ত পদক্ষেপ নিতে হবে। পুলিশের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বক্তারা বলেন এমন উদ্যোগ সাধারন মানুষের মাঝে পুলিশের আস্থা বাড়াবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগেশ্বরী সরকারি কলেজের অধ্যক্ষ ড.মোঃ আনোয়ার হোসেন মন্ডল,  উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক  গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতের আমীর আব্দুল মান্নান মিঞা, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি শাহীন শহীদ, সাধারন সম্পাদক- রফিকুল ইসলাম রনজু, সাংবাদিক ওমর ফারুক, সাংবাদিক রফিকুল ইসলাম,  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগেশ্বরী  থানার সাব-ইন্সপেক্টর অপুর্ব চন্দ্র।


এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ বাংলাদেশ দৈনিক
ডিজাইন ও কারিগরী সহায়তায় আতিক