1. bangladeshdainik99@gmail.com : বাংলাদেশ দৈনিক : বাংলাদেশ দৈনিক
  2. mahmudunnabiatik@gmail.com : Md. Mahmudunnabi Atik : Md. Mahmudunnabi Atik
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে মাদক ব্যাবসায়ী কিশোর গ্যাং সম্রাট মারুফ পুলিশের অভিযানে গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যারিস্টার জাইমা রহমানের ছবি বিকৃতি করে ফেস বুকে পোস্ট নাগেশ্বরী থানায় জিডি অপরাজেয় বাংলাদেশ এর আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নাগেশ্বরীর ডাকনীরপাঠ বাজারে গোশত বিক্রি নিয়ে জটিলতার শান্তিপূর্ণ সমাধান, অপপ্রচারে ফের উত্তেজনার আশঙ্কা চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে নাগেশ্বরীতে আলোচনা সভা ও সমাবেশ নাগেশ্বরীতে উত্তরা ফিলিং ষ্টেশনের মালিক আওয়ামীলীগ নেতার জালিয়াতি ও দূর্নীতি অপরাজেয় বাংলাদেশ এর অংশ গ্রহণে নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত নাগেশ্বরী উপজেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুুষ্ঠিত নাগেশ্বরী উপজেলা জলবায়ু পরিষদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।

গাগলা ও সন্তোষপুরে কুড়িগ্রাম -১ আসনে মনোনয়ন প্রত্যাশী ডাঃ ইউনুছ আলি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • তারিখ : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
Oplus_131072

 

জেলা প্রতিনিধি – কুুড়িগ্রাম ঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) নেওয়াশী ও সন্তোষপুর ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় সাধারণ জনগণ  সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও তাঁতী দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য মো. নুরুল আমিন সিদ্দিকী, আর সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাহফুজার রহমান আপেল সিদ্দিকী। প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য ও কুড়িগ্রাম-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ডাঃ মোঃ ইউনুছ আলি। তিনি অশ্রুসিক্ত নয়নে বলেন, “আমি আপনাদের লোক। এলাকার মানুষের টানে, মায়ায় আমি আজ এখানে এসেছি। আমি সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকতে। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়ানো। রাজনীতি মানে কেবল ক্ষমতার লড়াই নয় — রাজনীতি মানে মানুষের পাশে থাকা।”

ডা. ইউনুছ আরও বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে সংগ্রাম করছে। চরাঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়ন, ন্যায়ের প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারই এখন সবচেয়ে বড় প্রয়োজন। তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেন, “সব ভেদাভেদ ভুলে গিয়ে, ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে। কুড়িগ্রাম-১ আসনে ধানের শীষ প্রতীকে জয় নিশ্চিত করতে হবে। আমি মনোনয়নপ্রত্যাশী হিসেবে নয়, আপনাদের একজন সেবক হিসেবেই কাজ করতে চাই।”

সভায় প্রধান বক্তা আলহাজ্ব শফিউল আলম শফি বলেন, বিএনপি এখন সত্যিকার অর্থে গণমানুষের দল। ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হলে দরকার ঐক্য, সততা ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ। তিনি নতুন নেতৃত্ব তৈরিতে তরুণদের রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানান এবং বলেন, জনগণের প্রত্যাশা পূরণে নতুন নেতৃত্বই পরিবর্তনের পথ দেখাবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন  উপজেলা বিএনপির সদস্য সচিব মোখলেছুর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন আপেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সরকার, মোজাম্মেল হক দুদু ও মহিলা নেত্রী আইরিন মনি সহ অনেক নেতা কর্মী। তারা বলেন, চরাঞ্চলের দীর্ঘদিনের অবহেলা দূর করতে গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা এবং সাহসী ও কর্মক্ষম নেতৃত্ব দরকার।

গণসংযোগ শেষে দলীয় নেতা-কর্মীরা ঘোষণা দেন, তারা আসন্ন জাতীয় নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ করবেন এবং বিএনপির সব কর্মসূচি সফল করতে প্রস্তুত। অনুষ্ঠান শেষে বিবিসির সাথে  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতকারটি প্রজেক্টরের মাধ্যমে  দেখানো হয়। নেতা কর্মী ও সাধারন মানুষ আগ্রহের সাথে  সাক্ষাতকার অনুষ্ঠানটি উপভোগ করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ বাংলাদেশ দৈনিক
ডিজাইন ও কারিগরী সহায়তায় আতিক