1. bangladeshdainik99@gmail.com : বাংলাদেশ দৈনিক : বাংলাদেশ দৈনিক
  2. mahmudunnabiatik@gmail.com : Md. Mahmudunnabi Atik : Md. Mahmudunnabi Atik
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে তাঁতী দলের ফেস্টুন ছিঁড়ে ফেলায় নিন্দার ঝড় কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অপরাজেয় বাংলাদেশের আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট এর আওতায় নিয়োগকর্তা ও শ্রমিক সংগঠনের অংশগ্রহণে ত্রৈমাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে মাদক ব্যাবসায়ী কিশোর গ্যাং সম্রাট মারুফ পুলিশের অভিযানে গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যারিস্টার জাইমা রহমানের ছবি বিকৃতি করে ফেস বুকে পোস্ট নাগেশ্বরী থানায় জিডি অপরাজেয় বাংলাদেশ এর আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নাগেশ্বরীর ডাকনীরপাঠ বাজারে গোশত বিক্রি নিয়ে জটিলতার শান্তিপূর্ণ সমাধান, অপপ্রচারে ফের উত্তেজনার আশঙ্কা চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে নাগেশ্বরীতে আলোচনা সভা ও সমাবেশ নাগেশ্বরীতে উত্তরা ফিলিং ষ্টেশনের মালিক আওয়ামীলীগ নেতার জালিয়াতি ও দূর্নীতি

নাগেশ্বরী উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

  • তারিখ : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
Oplus_131072

 

 

 

 

শাহীন শহীদঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে  বে-সরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও শতভাগ উৎসব ভাতা আদায়ের
লক্ষ্যে এবং শিক্ষকদের উপর বর্বরোচিত পুলিশি হামলা ও গ্রেফতারের প্রতিবাদে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার  (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা শিক্ষক সমিতির  আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর  মুক্ত মঞ্চ থেকে বিক্ষোভ  মিছিল বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার মুক্ত মঞ্চে এসে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্যে রাখেন নাগেশ্বরী মহিলা কলেজের শিক্ষক ও উপজেলা বিএনপির আহ্বায়ক  অধ্যাপক গোলাম রসুল রাজা এবং নাগেশ্বরী উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের  শিক্ষক বৃন্দ। কুুড়িগ্রাম জেলা বিএনপি এর সদস্য, ড্যাব নেতা বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাঃ মোঃ ইউনুছ আলি শিক্ষকদের দাবির সঙ্গে সহমত পোষণ করে বক্তব্য প্রদান করেন।

বক্তরা বলেন এটা শিক্ষকদের  ন্যায্য দাবী। অনতিবিলম্বে এ দাবী মেনে না নিলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এ সময় গত রোববার ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক লাঞ্ছনার তীব্র প্রতিবাদ জানান শিক্ষকরা। নাগেশ্বরী উপজেলার প্রায় ১৩৯টি স্কুল, কলেজ ও মাদ্রাসার সহস্রাধিক শিক্ষক-কর্মচারী বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নাগেশ্বরী উপজেলা শিক্ষক সমিতির  সভাপতি মোঃ শহিদুল  ইসলাম।

এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ বাংলাদেশ দৈনিক
ডিজাইন ও কারিগরী সহায়তায় আতিক