1. bangladeshdainik99@gmail.com : বাংলাদেশ দৈনিক : বাংলাদেশ দৈনিক
  2. mahmudunnabiatik@gmail.com : Md. Mahmudunnabi Atik : Md. Mahmudunnabi Atik
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে মাদক ব্যাবসায়ী কিশোর গ্যাং সম্রাট মারুফ পুলিশের অভিযানে গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যারিস্টার জাইমা রহমানের ছবি বিকৃতি করে ফেস বুকে পোস্ট নাগেশ্বরী থানায় জিডি অপরাজেয় বাংলাদেশ এর আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নাগেশ্বরীর ডাকনীরপাঠ বাজারে গোশত বিক্রি নিয়ে জটিলতার শান্তিপূর্ণ সমাধান, অপপ্রচারে ফের উত্তেজনার আশঙ্কা চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে নাগেশ্বরীতে আলোচনা সভা ও সমাবেশ নাগেশ্বরীতে উত্তরা ফিলিং ষ্টেশনের মালিক আওয়ামীলীগ নেতার জালিয়াতি ও দূর্নীতি অপরাজেয় বাংলাদেশ এর অংশ গ্রহণে নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত নাগেশ্বরী উপজেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুুষ্ঠিত নাগেশ্বরী উপজেলা জলবায়ু পরিষদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।

প্রচারণা চালিয়ে যাচ্ছেন কুুড়িগ্রাম -১ আসনে মনোনয়ন প্রার্থী বিএনপি নেতা অধ্যাপক গোলাম রসুল রাজা

  • তারিখ : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
Oplus_131072

শাহীন শহীদঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ২৫ কুড়িগ্রাম-১ আসনে মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতা শুরু হয়েছে। মাঠে-ঘাটে শুরু হয়েছে ভোটের উত্তাপ। চলছে আলোচনা-সমালোচনা, প্রার্থীর দোষ-গুণ, কে ত্যাগী নেতা, কে পাচ্ছেন দলীয় মনোনয়ন। কে বিএনপি’র দুঃসময়ের কান্ডারী, কাকে মনোনয়ন দিলে জিতবে। এখন সর্বত্র চলছে এমন আলোচনা।এরই মধ্যে আলোচনায়, নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা।

দলটির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, সাধারণ ভোটারদের মধ্যে আলোচনা এই আসনে বিএনপির চারজন প্রার্থী মনোনয়নের প্রচারণা করে চলেছেন। শেষ পর্যন্ত কে পাচ্ছেন বিএনপি’র মনোনয়ন তথা ধানের শীয প্রতীক। তবে দলের দুর্দিনে দুঃসময়ের কান্ডারী, বলিষ্ঠ কণ্ঠস্বর ধৈর্যশীল ও মার্জিত নেতা অধ্যাপক গোলাম রসুল রাজা পিছিয়ে নেই।

নাগেশ্বরী উপজেলা বিএনপির একাধিকবার নির্বাচিত সভাপতি,বিএনপি’র দুঃসময়ের কান্ডারী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা দক্ষ সংগঠক, রাজনীতিবিদ নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক গোলাম রসুল রাজার নামটি  শোনা যাচ্ছে। কুড়িগ্রাম-১ আসন তথা নাগেশ্বরী- ভুরুঙ্গামারী ও কচাকাটায় গোলাম রসুল রাজার ব্যাপক জনপ্রিয়তা লক্ষ্য করা গেছে। তিনি কুড়িগ্রাম-১ আসনে বিএনপি’র মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে কি করবেন, সেটাও তিনি গণমাধ্যমে বিস্তারিত তুলে ধরেছেন। তিনি মনোনয়নের ব্যাপারে পূর্ণ আশাবাদী।

নাগেশ্বরী, ভুরুঙ্গামারী উপজেলা ছাড়াও কচাকাটা থানায় একাধিক তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, অধ্যাপক গোলাম রসুল রাজা একজন সৎ দক্ষ এবং ত্যাগী রাজনীতিবিদ। তিনি কখনো হিংসা এবং কান কথাকে প্রশ্রয় দেন না। বিএনপি’র দুঃসময়েও তিনি সকল পর্যায়ের নেতাকর্মীদের খোঁজখবর নিয়েছেন পাশে দাঁড়িয়েছেন এবং সেটা এখনও অব্যাহত রয়েছে।

তিনি প্রতিনিয়ত নেতা কর্মীদের মাঝে ব্যস্ত সময় পার করছেন। ব্যস্ততার মধ্যেও তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, যেহেতু তৃণমূল থেকে আমাকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমর্থন দিচ্ছে এবং সহযোগিতা করছে পাশাপাশি দলীয় নেতাকর্মীদের বিশাল একটা সমর্থন পাচ্ছি। তাই আমি একজন বিএনপির কর্মী হিসেবে মনোনয়ন প্রত্যাশী এবং ধানের শীষ প্রতীক পাবার আশাবাদী। তিনি আরো বলেন, দল যাকে মনোনয়ন দিবে অর্থাৎ ধানের শীষ প্রতীক যার হাতে থাকবে তাকেই আমরা বিজয়ী করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ।

সকল ধর্মের গ্রহণযোগ্য বিএনপি’র দুঃসময়ের এই তরুণ নেতা প্রতিনিয়ত গনসংযোগেও অংশ নিচ্ছেন। তিনি কুড়িগ্রাম-১ আসন থেকে বিএনপি’র মনোনয়ন পাওয়ার ব্যাপারে পূর্ণ আশাবাদী।
কারণ বরাবরই ২৫ কুড়িগ্রাম- ১ আসন বিএনপির ঘাটি বলে পরিচিত। বিগত সময়ে বারবার বিএনপির প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছে বলেও তৃণমূল বিএনপি’র নেতাকর্মী ও সাধারণ ভোটাররা মনে করেন। সর্বত্রই আলোচনা, কে পাচ্ছেন কুড়িগ্রাম-১ আসনে বিএনপি’র মনোনয়ন তথা ধানের শীষ প্রতীক। দলীয় নেতাকর্মী সমর্থক ও সাধারণ ভোটাররা মনে করছে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী গোলাম রসূল রাজার শক্ত প্রতিদ্বন্দ্বী মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি আলহাজ সাইফুর রহমান রানা ও ডাঃ ইউনুছ আলী। তবে শেষ চমকের অপেক্ষার প্রহর গুনছে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ বাংলাদেশ দৈনিক
ডিজাইন ও কারিগরী সহায়তায় আতিক