1. bangladeshdainik99@gmail.com : বাংলাদেশ দৈনিক : বাংলাদেশ দৈনিক
  2. mahmudunnabiatik@gmail.com : Md. Mahmudunnabi Atik : Md. Mahmudunnabi Atik
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে তাঁতী দলের ফেস্টুন ছিঁড়ে ফেলায় নিন্দার ঝড় কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অপরাজেয় বাংলাদেশের আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট এর আওতায় নিয়োগকর্তা ও শ্রমিক সংগঠনের অংশগ্রহণে ত্রৈমাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে মাদক ব্যাবসায়ী কিশোর গ্যাং সম্রাট মারুফ পুলিশের অভিযানে গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যারিস্টার জাইমা রহমানের ছবি বিকৃতি করে ফেস বুকে পোস্ট নাগেশ্বরী থানায় জিডি অপরাজেয় বাংলাদেশ এর আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নাগেশ্বরীর ডাকনীরপাঠ বাজারে গোশত বিক্রি নিয়ে জটিলতার শান্তিপূর্ণ সমাধান, অপপ্রচারে ফের উত্তেজনার আশঙ্কা চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে নাগেশ্বরীতে আলোচনা সভা ও সমাবেশ নাগেশ্বরীতে উত্তরা ফিলিং ষ্টেশনের মালিক আওয়ামীলীগ নেতার জালিয়াতি ও দূর্নীতি

তাঁতী দলের নাগেশ্বরী উপজেলা শাখার কমিটি গঠন

  • তারিখ : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
oppo_0

 

কুুড়িগ্রাম  প্রতিনিধি:
কুড়িগ্রামের  নাগেশ্বরী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের উপজেলা শাখার নতুন কমিটি গঠিত হয়। গত ২৯ সেপ্টেম্বর  ২০২৫, বৃহস্পতিবার  সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মীর হাসান মাহামুদ লিমন, সাধারণ- সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাওন আহম্মেদ লেবু।
সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মো. হাসানুর রহমান হাসান এবং সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মনিরুজ্জামান দুলাল ও জাকির হোসেন জুয়েেল। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন রাশেদুল হক রাশেদ।
দীর্ঘ প্রতীক্ষার পর নতুন কমিটি গঠিত হওয়ায় উপজেলা জুড়ে তাঁতী দলের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয় নেতৃবৃন্দ আশা করছেন, নবনির্বাচিত এই কমিটির মাধ্যমে  তাঁতী দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং তাঁতী সমাজের অধিকার আদায়ে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
নব নির্বাচিত  কমিটির সভাপতি মীর হাসান মাহামুদ লিমন বলেন- এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আমাকে নির্বাচিত করায় আমি দলীয় হাইকমান্ড, জেলা ও উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যদের প্রতি কৃতজ্ঞ। আমরা খুব দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব এবং দলের কার্যক্রম আরও গতিশীল করব।
নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মো. শাওন আহম্মেদ লেবু বলেন- কুড়িগ্রাম জেলা তাঁতী দলের সম্মানিত সভাপতি জনাব আনিছুর রহমান আনিছ ভাই ও সাধারণ সম্পাদক জনাব আতাউর রহমান আতা ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ। তাঁরা আমার ওপর যে আস্থা রেখেছেন, তা আমি সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে পালন করব ইনশাআল্লাহ।
উপজেলা  তাঁতী দলের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন  এই নবনির্বাচিত কমিটি নাগেশ্বরী উপজেলা তাঁতী দলকে আরও শক্তিশালী করবে এবং আগামী দিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে কার্যকর ভূমিকা রাখবে।
এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ বাংলাদেশ দৈনিক
ডিজাইন ও কারিগরী সহায়তায় আতিক