1. bangladeshdainik99@gmail.com : বাংলাদেশ দৈনিক : বাংলাদেশ দৈনিক
  2. mahmudunnabiatik@gmail.com : Md. Mahmudunnabi Atik : Md. Mahmudunnabi Atik
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে মাদক ব্যাবসায়ী কিশোর গ্যাং সম্রাট মারুফ পুলিশের অভিযানে গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যারিস্টার জাইমা রহমানের ছবি বিকৃতি করে ফেস বুকে পোস্ট নাগেশ্বরী থানায় জিডি অপরাজেয় বাংলাদেশ এর আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নাগেশ্বরীর ডাকনীরপাঠ বাজারে গোশত বিক্রি নিয়ে জটিলতার শান্তিপূর্ণ সমাধান, অপপ্রচারে ফের উত্তেজনার আশঙ্কা চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে নাগেশ্বরীতে আলোচনা সভা ও সমাবেশ নাগেশ্বরীতে উত্তরা ফিলিং ষ্টেশনের মালিক আওয়ামীলীগ নেতার জালিয়াতি ও দূর্নীতি অপরাজেয় বাংলাদেশ এর অংশ গ্রহণে নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত নাগেশ্বরী উপজেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুুষ্ঠিত নাগেশ্বরী উপজেলা জলবায়ু পরিষদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয়তাবাদী ওলামাদলের কর্মী সম্মেলন ও কমিটি গঠন

  • তারিখ : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
Oplus_131072

 

 

শাহীন শহীদঃ

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের উপজেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওলামাদলের সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের মতামত ও জেলা কমিটির অনুমোদনের মধ্য দিয়ে ওলামাদলের  উপজেলা ও পৌর কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় নাগেশ্বরী মাইক্রোবাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।কর্মী সম্মেলনে নাগেশ্বরী উপজেলা ওলামাদলের আহ্বায়ক হিসেবে মাওলানা মো. আমিনুর রহমান ও সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আলী রুবেল খন্দকার। অন্যদিকে পৌর কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ মোঃ আয়নাল হক ও সদস্যসচিব মো. মনিরুজ্জামান খান।

উপস্হিত ছিলেন কুড়িগ্রাম জেলা ওলামাদলের আহ্বায়ক মাওলানা ফজলুল হক এবং সদস্য সচিব মাওলানা মুফতি ইউনুস সরকার।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক আবুল কাশেম সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক ও কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক গোলাম রসুল রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোখলেছুর রহমান এবং দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা মাহফুজার রহমান সিদ্দিকী (আপেল)। পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন আপেল এবং উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাহফুজার রহমান আপেল সিদ্দিকী ।

এছাড়াও  সম্মেলনে সাংবাদিক শাহীন শহীদ,  সাংবাদিক রফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম রনজু, ও বিএনপির  অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মী সম্মেলন শেষে নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সার্বিক সাফল্য কামনা এবং ভবিষ্যতে ওলামাদলের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানান এবং সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ বাংলাদেশ দৈনিক
ডিজাইন ও কারিগরী সহায়তায় আতিক