1. bangladeshdainik99@gmail.com : বাংলাদেশ দৈনিক : বাংলাদেশ দৈনিক
  2. mahmudunnabiatik@gmail.com : Md. Mahmudunnabi Atik : Md. Mahmudunnabi Atik
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে তাঁতী দলের ফেস্টুন ছিঁড়ে ফেলায় নিন্দার ঝড় কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অপরাজেয় বাংলাদেশের আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট এর আওতায় নিয়োগকর্তা ও শ্রমিক সংগঠনের অংশগ্রহণে ত্রৈমাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে মাদক ব্যাবসায়ী কিশোর গ্যাং সম্রাট মারুফ পুলিশের অভিযানে গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যারিস্টার জাইমা রহমানের ছবি বিকৃতি করে ফেস বুকে পোস্ট নাগেশ্বরী থানায় জিডি অপরাজেয় বাংলাদেশ এর আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নাগেশ্বরীর ডাকনীরপাঠ বাজারে গোশত বিক্রি নিয়ে জটিলতার শান্তিপূর্ণ সমাধান, অপপ্রচারে ফের উত্তেজনার আশঙ্কা চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে নাগেশ্বরীতে আলোচনা সভা ও সমাবেশ নাগেশ্বরীতে উত্তরা ফিলিং ষ্টেশনের মালিক আওয়ামীলীগ নেতার জালিয়াতি ও দূর্নীতি

প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা থেকে পড়ে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

  • তারিখ : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
Oplus_131072

 

নাগেশ্বরী প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৩নং ওয়ার্ড বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা থেকে পড়ে মুন্তাহা নামে ৫ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৭ সেপ্টেম্বর  বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুন্তাহা ফুলবাড়ি উপজেলার নওদাবস গ্রামের একরামুল হক ও ফরিদা বেগমের মেয়ে। বিদ্যালয়ে ক্লাসের সময় শিশু মুন্তাহা বারান্দার গ্রিলে খেলা করতে থাকে খেলার একপর্যায়ে ৩য় তলার গ্রিলের ফাঁক দিয়ে পড়ে যায়। পরে প্রতিষ্ঠানটির শিক্ষক ও স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হাসপাতাল কর্তৃপক্ষ কুড়িগ্রাম সদরে রেফার করে। সদর হাসপাতাল কর্তৃপক্ষ রংপুরে রেফার করে। রংপুরে নেওয়ার পথে তিস্তা ব্রীজের কাছে পৌঁছামাত্র শিশু মুন্তাহার মৃত্যু হয়।

এলাকাবাসীর  অভিযোগ, স্কুল চলাকালে শিক্ষকরা যথাযথভাবে নজরদারি করেন না। এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।  পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ বাংলাদেশ দৈনিক
ডিজাইন ও কারিগরী সহায়তায় আতিক