নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা ইয়ুথ প্লাটফর্ম ও ইউনিয়ন যুব সংগঠনের ২০২৫ সালের কর্মপরিকল্পনা রিভিউ এবং সাসইটেইনেবল কর্মপরিকল্পনা তৈরীর প্রস্তুতি গ্রহণে লক্ষে সভা সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ইয়ুথ প্লাটফর্মের আয়োজনে চাইল্ড নট ব্রাইট প্রোজেক্টের উদ্যোগে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর বাস্তবায়নে এবং এনআরকে টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায়, উপজেলা ইয়ুথ প্লাটফর্মের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ইয়ুথ প্লাটফর্মের সভাপতি মোঃ আখরুজ্জামান তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোছাঃ অনন্যা খাতুন এর সঞ্চালনায়, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিএনবি প্রকল্পের টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী।
এ সময় উপজেলা ইয়ুথ প্লাটফর্মের বিভিন্ন ইউনিয়ন যুব সংগঠন গুলোর সভাপতি সম্পাদক ও সিএনবির ফিল্ট ফ্যাসিলিটেটর উপস্থিত ছিলেন।
সভায় ইউনিয়ন যুব সংগঠন ও উপজেলা প্লাটফর্মের মধ্যে সমন্বয় সাধন এবং কর্মপরিকল্পনা তৈরী ও বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রম সক্রিয় ও শক্তিশালী করার বিষয়ে আলোকপাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক : শাহীন শহীদ
প্রধান কার্যালয় : ৪, মহাখালী, ঢাকা-১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি-৮০, রাস্তা-০১, পূর্ব শালবন, রংপুর।
ই-মেইল : info@bddainik.com
মোবাইল নম্বর: +8801345-887528
স্বত্ব © ২০২৫ বাংলাদেশ দৈনিক