1. bangladeshdainik99@gmail.com : বাংলাদেশ দৈনিক : বাংলাদেশ দৈনিক
  2. mahmudunnabiatik@gmail.com : Md. Mahmudunnabi Atik : Md. Mahmudunnabi Atik
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে মাদক ব্যাবসায়ী কিশোর গ্যাং সম্রাট মারুফ পুলিশের অভিযানে গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যারিস্টার জাইমা রহমানের ছবি বিকৃতি করে ফেস বুকে পোস্ট নাগেশ্বরী থানায় জিডি অপরাজেয় বাংলাদেশ এর আয়োজনে স্পেস টু লিড প্রজেক্ট বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নাগেশ্বরীর ডাকনীরপাঠ বাজারে গোশত বিক্রি নিয়ে জটিলতার শান্তিপূর্ণ সমাধান, অপপ্রচারে ফের উত্তেজনার আশঙ্কা চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে নাগেশ্বরীতে আলোচনা সভা ও সমাবেশ নাগেশ্বরীতে উত্তরা ফিলিং ষ্টেশনের মালিক আওয়ামীলীগ নেতার জালিয়াতি ও দূর্নীতি অপরাজেয় বাংলাদেশ এর অংশ গ্রহণে নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত নাগেশ্বরী উপজেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুুষ্ঠিত নাগেশ্বরী উপজেলা জলবায়ু পরিষদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।

হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

  • তারিখ : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ দৈনিক ডেস্ক:

হংকং ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টি এশিয়া কাপ মিশন। ১৯৮৬ সাল থেকে নিয়মিত মহাদেশীয় কাপ খেলছে বাংলাদেশ। রানার্সআপ হয়েছে ২০১২, ২০১৬ ও ২০১৮ সালে। এবার প্রথম শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে খেলছেন টাইগাররা।

টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে টাইগাররা খেলছেন টানা তিন সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে। ‘বি’ গ্রুপ থেকে হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোর খেলতে চান টাইগাররা।

আমিরাতে ২০২২ সালে সর্বশেষ টি-টোয়েন্টি এশিয়া কাপে সুপার ফোর খেলতে পারেনি বাংলাদেশ। আবার ২০১৬ সালের ঘরের মাটিতে প্রথমবার টি-টোয়েন্টি এশিয়া কাপে রানার্সআপ হয়েছিল। এবার স্বপ্ন শিরোপা জয়।

হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ একাদশ সাজাতে পারে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে। পেস আক্রমণের নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ।সঙ্গে থাকতে পারেন মুস্তাফিজ ও তানজিম সাকিব।

স্পিন আক্রমণে থাকতে পারেন রিশাদ হোসেন ও শেখ মাহেদি। টপ অর্ডারে তানজিদ তামিম ও পারভেজ ইমন ওপেন করতে পারেন। একাদশে আরও থাকার সম্ভাবনা তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলীদের।

হংকংয়ের বিপক্ষে ম্যাচের সম্ভাব্য একাদশ:

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক-উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
স্বত্ব © ২০২৬ বাংলাদেশ দৈনিক
ডিজাইন ও কারিগরী সহায়তায় আতিক